ইউটিউবে নিজের স্বল্প বসনের ভিডিও পোস্ট করায় মন্ত্রী বরখাস্ত
ডেস্ক: ইউটিউবে নিজের স্বল্প বসনের একটি ভিডিও পোস্ট করার কারণে কোস্টারিকার এক নারী মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। তিনি হলেন কারিনা বোলানোস। ছিলেন যুব বিষয়ক উপমন্ত্রী। তিনি ইউটিউবে যে ডিভিও পোস্ট করেছেন তা বেশ আপত্তিকর। এতে দেখা যায় তিনি তার সঙ্গে যোগ দেয়ার জন্য কাউকে আহ্বান করছেন। তবে সিএনএন টেলিভিশনকে বোলানোস বলেছেন, ওই ভিডিওটি কয়েক বছর আগে ধারণ করা হয়েছিল। তা এক কম্পিউটার ইঞ্জিনিয়ার চুরি করে ইন্টারনেটে পোস্ট করে দিয়েছে। এর মাধ্যমে ওই ব্যক্তি তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল। ওই ভিডিওটি ইন্টারনেটে পোস্ট করার পরই তা লুফে নেয় ব্যবহারকারীরা। ফলে মুখে মুখে ছড়িয়ে পড়ে ঘটনা। মঙ্গলবার কোস্টারিকার সংস্কৃতি ও যুব বিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ভিডিওটি তার মন্ত্রিত্বে থাকার পক্ষে অনুকূলে নয়। উদভূত পরিস্থিতিতে বিব্রতকর অবস্থায় পড়েছেন প্রেসিডেন্ট লরা ছিনছিলা। তিনি দু’বছর আগে ক্ষমতায় এসেছেন। এরই মধ্যে তার মন্ত্রিপরিষদ এ পদত্যাগের চেষ্টা করে। তা নিয়ে তিনি যেমন চাপে রয়েছেন তার সঙ্গে নতুন করে যোগ হয়েছেন বোলানোস।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের