Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রবাসীদের উদ্যেগে শিঘ্রই শুরু হচ্ছে হুমায়ুন আহমেদ.কম

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: August 3, 2012 | 5:00 PM

কালিফোর্নিয়া : শিঘ্রই যাত্রা শুরু করবে হুমায়ুনআহমেদ.কম। ক্যালিফোর্নিয়া প্রবাসীদের উদ্যেগে দেশের প্রয়াত প্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদেও স্মৃতি অম্লান রাখার উদ্যেশ্যেই এইওয়েবসাইট চালু হচ্ছে যেখানে হুমায়ুন আহমেদ এর সকল কার্ঙক্রমের তথ্য সন্নিবেশিত করা হবে। প্রয়াত খ্যাতিমান বাংলা সাহিতিক ও নাট্যকার হুমায়ুন আহমেদ স্মরণে বাদাম নামে সংগঠনের সমন্বয়ে আমেরিকার লস এঞ্জেলেসে অনুষ্ঠিত এক স্মরন সভা ও ইফতার মাহফিলে উপরোক্ত ঘোষনা দেন ক্যালিফোর্নিয়া প্রবাসী হুমায়ুন আহমেদ ভক্তরা।

ঊপস্থিত সূধিজন হুমায়ুন আহমেদের নাটক , উপন্যাস ও তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। কনসাল জেনারেল জনাব এনায়েত হোসেইন তার বক্ত্যবের এক পর্যায়ে জানান তিনি প্রবাসী এক শিশুকে প্রশ্ন করেছিলেন –সে বাংলা পড়তে জানে কিনা? শিশুটি উত্তরে বলেছে আমি হুমায়ন আহমেদের বই পড়তে পারি।
স্নেহাশিষ প্রিয় বড়ুয়া বলেন বাংগালীর সুস্থ মানসিক খাদ্য হিসেবে তিনি যা দিয়ে গেছেন তা কয়েক প্রজন্মের মনের খোরাক যোগাবে। তবে এখন আমাদের তাকে দেয়ার পালা হিসেবে আমরা বর্তমান সরকারের স্বচ্ছতা ও ডিজিটাল বাংলেদেশের কথা স্মরণ করে তাকে জাতীয় লেখক হিসেবে বিবেচিত করার জন্য বর্তমানে ইন্টারনেটে মাননীয় প্রধান মন্ত্রী বরাবরে একটি খসরা স্মারকলিপি রেখেছি যা সকলের মতামতের মাধ্যমে চূড়াšত রূপ নেবে এবং শীঘ্রই তা স্থানিয় বাংলাদেশ কন্সুলেটের মাধ্যমে বাংলাদেশ সরকারকে পেরণ করা হবে ।
কালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাঃ রবি আলম সহ ঊপস্থিত সুধী বৃন্দ স্নেহাশীষের আবেদনকে সমর্থন করেন। সাইফুর রহমান জিতূ লেখক হুমায়ুন আহমেদের জীবনের বিভিন্ন সময়ের ছবি বিশেষত লস এঞ্জেলেসবাসিদের সাথে তোলা ছবি ঘিরে এক অনবদ্য স্লাইড শোর উপস্থাপনা করেন। অনুষ্ঠানটির প্রধান স্বমন্ব্যকারী হিসেবে ছিলেন জাহান হাসান, এম কে জামান এবং কাজী মশরুল হুদা। অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালন ও মোমবাতি জালানোর মাধ্যমে তার আতœার মাগফেরাত কামনা করা হয় ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV