Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

হার্ট ব্লক! হূদপিণ্ডকে সুস্থ রাখবেন কিভাবে

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: August 3, 2012 | 5:32 PM

ডা. লিয়াকত হোসেন তপন : এক রাতে ৭০ বত্সর বয়স্ক এক ভদ্রলোক জাতীয় হূদরোগ হাসপাতালের জরুরী বিভাগে গিয়ে চিকিত্সককে বললেন, ‘আমি মাঝে মাঝে কয়েক মুহুর্তের জন্য অজ্ঞান হয়ে যাচ্ছি। নিউরোলজিষ্টের পরামর্শে ব্রেন-এর CT Scan করালাম। উনি জানানেল মাথা ঠিক আছে। ডাক্তার ভাই, আমার সমস্যা কোথায়? ইসিজি বিশ্লেষণ করে ইমার্জেন্সি মেডিকেল অফিসার বললেন, ‘আপনার হার্ট ব্লক আছে যা হূদপিণ্ডের বৈদ্যুতিক সার্কিটের সমস্যা, আপনাকে আমরা ভর্তি করে দেখব, পেসমেকার দরকার হতে পারে।

স্বল্প মাত্রার অবিচ্ছেদ্য বিদ্যুত্ প্রবাহ আমাদের হূদপিণ্ডের সংকোচন প্রসারণের নিয়ামক শক্তি, মানব হূদপিণ্ডের ডান এট্রিয়ামের উপরের অংশে অবস্থিত এসএ নোড থেকে এই বিদ্যুত্ স্বাধীনভাবে উত্পাদিত হয়ে এভি নোড, হিজ বাণ্ডেল ও ডান ও বাম হিজ বাণ্ডেল দিয়ে সমগ্র হূদপিণ্ডে প্রবাহিত হয়। হূদপিণ্ডের কিছু মাংসপেশী পরিবর্তিত হয়ে এই সঞ্চালন লাইন তৈরী হয়। হূদপিণ্ডের স্বাভাবিক গভীর (৬০-১০০/মি) নিয়মিত ছন্দের স্পন্দনের জন্য বিদ্যুত্ ব্যবস্থা স্বাভাবিক থাকা আবশ্যক।

প্রতিটি বাড়ীর পানির ও বৈদ্যুতিক লাইনের মতই হূদপিণ্ডের পানির লাইন (রক্ত সরবরাহ) ও বৈদ্যুতিক লাইন (বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা) থাকে। এ দুটি ব্যবস্থা পারস্পরিক সহযোগীতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করে। বিদ্যুত্ উত্পাদন বা সরবরাহ প্রক্রিয়ার বাধা বা সমস্যাকে হার্ট ব্লক বলে। হার্ট ব্লক বিদ্যুত্ উত্পাদন প্রবাহ জনিত অসুবিধা। নিজস্ব রক্তনালীর মাধ্যমে পরিচালিত রক্ত প্রবাহের সমস্যাকে ইসকেমিক হার্ট ডিজিজ বলা হয়। হূদপিণ্ডের রক্তনালীর সংকোচনের জন্য এই ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে থাকে। তাই সহজ ভাবে বলা যায়-

১.হূদপিণ্ডের বিদ্যুত্ ব্যবস্থায় সমস্যা-হার্ট ব্লক

২.হূদপিণ্ডের রক্ত সরবরাহের সমস্যা- ইসকেমিক হার্ট ডিজিজ (ইসকেমিয়া/ইনফার্কসন)

হার্ট ব্লকের কারণ

১.ইসকেমিক হার্ট ডিজিজ

২.হূদপিণ্ডের প্রদাহ

৩.বাধর্ক্য

৪.হূদপিণ্ডের অনুপ্রবেশ(সারকোয়ডোসিস,নিওপ্লাজম)

৫.ওষুধ

৬.হূদপিণ্ডে আঘাত

৭.জন্মগত

হার্ট ব্লকের চিহ্ন/অসুবিধা

১.মাথা হালকা লাগা

২.অল্প সময়ের জন্য অজ্ঞান হওয়া

৩.পালপিটেশন

কি কি পরীক্ষা প্রয়োজন

১.ইসিজি

২.ইকোকার্ডিওগ্রাফি

৩.হলটার মনিটরিং

৪.ইপিষ্টাডি

৫.রুটিন পরীক্ষা

চিকিত্সা

হূদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ধারাবাহিক চিকিত্সা নিতে হয়।

চিকিত্সার দুটি ধাপ-

১.হার্ট ব্লকের কারণের চিকিত্সা

২.সহায়ক চিকিত্সা-প্রয়োজনমত পেসমেকার স্থাপন।

প্রতিরোধ

চিকিত্সার অর্থনৈতিক ঝুকি মুক্তির উপায় হচ্ছে প্রতিরোধ, পরিবর্তিত জীবন যাত্রা হার্ট ব্লকের সম্ভাবনা অনেক কমিয়ে আনে। হার্ট ব্লকের প্রতিরোধের জন্য যা করণীয়-

১.প্রতিদিন হালকা ব্যায়াম করবেন।

২.তেল-চর্বি-মিষ্টি কম খাবেন।

৩.সুষম খাবার খাবেন

৪.প্রচুর শাকসব্জী খাবেন

৫.পরিমিত পানি পান করবেন

৬.ধূমপান, মদ্যপান করবেন না

৭.হার্ট ব্লকের কোন কারণ জানা থাকলে যথাযথ চিকিত্সা করাবেন

৮.উত্তেজনা পরিহার করুন।

৯.শরীরের ওজন আদর্শ মাত্রায় রাখুন

১০.চিকিত্সকের পরমর্শ ছাড়া কোন ওষুধ খাবেন না।

শেষকথা

ইসকেমিক হার্ট ডিজিজ হার্টের রক্তনালীতে সমস্যা, হার্ট ব্লক হার্টের বিদ্যুত্ ব্যবস্থায় সমস্যা। ইসকেমিক হার্ট ডিজিজ-এ হূদপিণ্ডের নিজের সরবারহ লাইন বা রক্তনালীতে আংশিক বা পূর্ণ সংকোচন হয়। IHD এবং হার্ট ব্লক ২টি চিকিত্সা যোগ্য সমস্যা। এসব রোগের রিস্ক ফ্যাক্টর বা কারণ উপস্থিত থাকলে বা রোগের চিহ্ন বা অসুবিধা অনুমিত হলেই দ্রুত হূদরোগ বিশেজ্ঞের পরামর্শে চিকিত্সা নিতে হবে।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV