‘দখিনা হাওয়ায়’ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর তার ধানমন্ডির ‘দখিন হাওয়া’ বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত, প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাদুশিল্পী জুয়েল আইচ প্রমুখ উপস্থিত ছিলেন। মিলাদশেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন : চট্টগ্রামে হুমায়ূন আহমেদকে নিয়ে যে মামলা হয়েছে তা খুবই খারাপ হয়েছে। আমি এর নিন্দা জানাই। এ ধরনের কোনো বিষয় ঘটলে তা পরিবারের মধ্য থেকেই হওয়া উচিত।ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








