৪০ পাউন্ডে বিষহীন সাপ দিয়ে ম্যাসাজ করে গ্রাহককে-‘আদা বারাকস স্নেক স্পা’
মানুষের মাঝে ম্যাসাজ নেয়ার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তাই দেশে দেশে ম্যাসাজ নিয়ে বের হচ্ছে নিত্যনতুন কৌশল। তেমনি ম্যাসাজ গ্রাহকদের অভিনব এক অফার দিয়েছে ইসরাইলের একটি বিউটি স্পা শপ। এই ম্যাসাজ যেমন তেমনভাবে নয়, বরং তা হবে সাপ দিয়ে। শুনতে অবাক লাগলেও সত্যি যে বিউটি শপটি মাত্র ৪০ পাউন্ডে একটি বিষহীন সাপ দিয়ে ম্যাসাজ করে দেবেন গ্রাহককে। উত্তর ইসরাইলের তালমেই ইলাজার এলাকায় অবস্থিত বিউটি শপটি এই ম্যাসাজের নাম দিয়েছে ‘আদা বারাকস স্নেক স্পা’। ম্যাসাজের প্রক্রিয়া এমন যে, এতে গ্রাহক একটি বিছানায় শুয়ে থাকবেন এবং তার ওপর ছেড়ে দেয়া হবে ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডা কিং কর্ন নামের বিষহীন সাপ। সাপগুলো এঁকেবেঁকে আপনার শরীরে ঘুরে বেড়াবে, কখনও-বা শক্ত করে পেঁচিয়ে ধরবে বাহু। তবে আশার কথা হলো সাপগুলো অবশ্যই কামড়াবে না আপনাকে। বিউটি শপটির স্বত্বাধিকারী মিস বারাক বিশ্বাস করেন, সরীসৃপদের সংস্পর্শে এলে আমাদের শরীরে আরাম বোধের অভিজ্ঞতা হতে পারে। তিনি নিজের ক্ষেত্রে এটি পরীক্ষা করে তবেই এ অফার দিয়েছেন বলে জানান। তিনি আরও বলেন, কিছু লোক আমাকে বলেছে, তারা সাপ হাতে ধরে রাখলে ভালো এবং নিশ্চিন্ত অনুভব করে। একজন বয়স্ক মহিলা হাতে সাপ ধরে রাখার অভিজ্ঞতা সম্পর্কে আমাকে বলেছিলেন যে, তিনি খুব ভালো অনুভব করছেন, যেন অনেকটা ঠাণ্ডা। ম্যাসাজের ক্ষেত্রে ব্যবহৃত সাপগুলোর আকার সম্পর্কে জানতে চাইলে বারাক বলেন, এটা নির্ভর করে কোন ধরনের ম্যাসাজ আপনি নেবেন। তবে সাধারণত ডিপার মাসল টেসনের ক্ষেত্রে বড় সাপ আর অনেকটা আরামদায়ক সুড়সুড়িজাতীয় অনুভব তৈরিতে ব্যবহৃত হয় ছোট সাপ। তবে সব সাপই বিষহীন বলে জানান তিনি।আমার দেশ
সর্বশেষ সংবাদ
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency