সঙ্গীত পরিচালক, সুরকার ও গীতিকার নাদীম আহমেদ-এর সর্বজনীন সংবর্ধনা ৯ সেপ্টম্বর
হাকিকুল ইসলাম খোকন, বাপ্স নিউজ, নিউইয়র্ক : শিল্প ও সাংস্কৃতিক ভূবনে বাংলাদেশ ও প্রবাসের খৎাতিমান ও সুপরিচিত সঙ্গীত পরিচালক, বিশিষ্ট সুরকার গীতিকার নাদীম আহমেদ-এর সর্বজনীন সংবর্ধনা হবে ৯ই সেপ্টম্বর, রোববার, সন্ধ্যা ৭টায় কাব সনমে (৩৫-১৫-৩৬ এভিন্যু,এস্টোরিয়া,নিউইর্য়ক,এনওয়াই-১১১০৬)
বাংলাদেশের প্রথিতযশা বিশিষ্ট সুরকার, গীতিকার ও সঙ্গীতজ্ঞ নাদীম আহমেদ কুইন্সের জ্যামাইকায় বসবাস করেন এবং প্রবাসে বাংলা সঙ্গীত চর্চা ও প্রসারে শিল্পী ও সংগীতানুরাগীদের জন্য সুর্দীঘ ২০ বছর যাবৎ সঙ্গীত রচনা, ধারণ ও প্রশিণ বিষয়ে অসামান্য অবদান রেখে চলেছেন। প্রচারবিমূখ এই প্রথিতযশা সঙ্গীতজ্ঞকে প্রবাসে এই প্রথম সর্বজনীনভাবে সংবর্ধনার মাধ্যমে সম্মান জানানো হবে। প্রবাসে বসবাসরত শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, কবি , লেখক, সংগঠক, বুদ্ধিজীবি, রাজনৈতিক, বিশিষ্ট ব্যক্তির্বগ ও কলাকুশলীদের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানের ২য় পর্বে, প্রবাসের বিশিষ্ট সংগীত শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ-আপ্যায়ন অনুষ্ঠিত হবে। বস্টন থেকে বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সভাপতি শহিদুল ইসলাম প্রিন্স এবং সাধারন সম্পাদক, লেখক ও বাপসনিঊজ বিশেষ সংবাদদাতা তরুন বড়ূয়া শিল্পী নাদীম আহমেদকে “কনগ্রেচ্যুলেট” করেন। অনুষ্ঠানে সকল প্রবাসী সাদরে আমন্ত্রিত বলে আয়োজকরা জানিয়েছেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests