৮ কোটি ৩০ লাখ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট!
অনলাইন ডেস্ক : ফেসবুকে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিজের অ্যাকাউন্ট ছাড়াও ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এক খবরে বিবিসি জানিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে ফেসবুকে অবৈধ অ্যাকাউন্টের সংখ্যা আট কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। প্রতি মাসে অন্তত একবার ফেসবুকে ঢোকেন তঁাদের সক্রিয় ব্যবহারকারী হিসেবে গণ্য করে ফেসবুক। সেই হিসাব অনুসারে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দঁাড়িয়েছে সাড়ে ৯৫ কোটি। এই বিশালসংখ্যক ব্যবহারকারীর মধ্যে ৪ দশমিক ৮ শতাংশ অ্যাকাউন্ট ভুয়া। সামাজিক যোগাযোগের অবাধ সুযোগ করে দিলেও ফেসবুকের নিজস্ব নিয়মনীতি আছে। কিন্তু অনেকেই সেই নিয়মনীতির তোয়াক্কা করেন না। ফেসবুক কর্তৃপক্ষের তথ্য অনুসারে, ৮ দশমিক ৭ শতাংশ ব্যবহারকারী ফেসবুকের নিয়ম লঙ্ঘন করেন। পাশাপাশি ২ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্ট চালানোর পাশাপাশি নিজের পোষা প্রাণী বা নিজের প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির হয়ে একাধিক অ্যাকাউন্ট খুলেছেন। ফেসবুকের অ্যাকাউন্টে দেড় শতাংশ ক্ষেত্রেই ভুয়া নাম ব্যবহার করা হয়। প্রযুক্তি বিশে্লষকেরা ধারণা করছেন, ফেসবুকের এ তথ্যগুলো হয়তো ফেসবুকে বিনিয়োগের ক্ষেত্রে ও বিজ্ঞাপন ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests