পৃথিবীর ২০ অলস দেশ : এক নম্বরে মালটা,অলস বাঙালি বিশেষণটি ভুল
আধুনিক নাগরিক জীবন মানেই কেবল ছুটে চলা। আর এই ছুটে চলার মধ্যে সবাই যেন ব্যস্ত। কোথাও এতটুকু দম ফেলার ফুরসত নেই। পৃথিবীর সব শহরের চিত্রই আসলে এক। তবু মানুষ যেহেতু প্রকৃতিগতভাবেই খানিকটা অবসর, অলসতাপ্রিয়, সেহেতু তার ওপর যতই কাজ আর জীবনের বোঝা চাপিয়ে দেয়া হোক না কেন খানিকটা আলস্যের ফাঁক তো সে খুঁজে বেড়াবেই। আমরা অনেকেই খুব গাল ফুলিয়ে বলতে পছন্দ করি, ‘আরে বাদ দিন মশাই, বাঙালি জাতি অলস।’ কিন্তু পৃথিবীর ১২২টি দেশের মধ্যে গবেষণা চালিয়ে বিজ্ঞান সাময়িকি ‘দ্য ল্যানচেট’ সবচেয়ে অলস দেশের এই তালিকা প্রকাশ করেছে। তালিকায় প্রথমেই আছে দক্ষিণ ইউরোপের দেশ মালটা। তথ্যে বলা হয়েছে, দেশটির প্রায় ৭১.৯ শতাংশ মানুষ নিষ্ক্রিয়। দ্বিতীয় স্থানে আছে সুইজারল্যান্ড। এই দেশের মানুষের মধ্যে ৬০.০ শতাংশ নিষ্ক্রিয়। তৃতীয় অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। মরুভূমির এই দেশে ৬৮.৮ শতাংশ মানুষ নিষ্ক্রিয়। এরপর ক্রমান্বয়ে আসে সার্বিয়া, আর্জেন্টিনা, মাইক্রোনেশিয়া, কুয়েত, ব্রিটেন, আরব আমিরাত, মালয়েশিয়া, জাপান, ডমেনিকান রিপাব্লিক, নামিবিয়া, ইরাক, তুরস্ক, সাইপ্রাস, ইতালি, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভুটান।
এর মধ্যে নিজেদের নিয়ে গর্ব করা ব্রিটিশ জাতির অবস্থান অলস তালিকার আট নম্বরে। গবেষণায় দেখা গেছে, দেশটির সব মানুষের মধ্যে ৬৩.৩ শতাংশ মানুষ নিষ্ক্রিয়।
আশ্চর্যজনকভাবে সুইজারল্যান্ড আছে এই তালিকার দ্বিতীয়তে। তাদের দেশের মোট মানুষের ৬৯.০ ভাগ নিষ্ক্রিয়। আর ইউরোপের জন্য উদ্বেগের বিষয় হলো, তালিকায় তাদের প্রতিনিধিত্বই সবচেয়ে বেশি।
তবে লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, এই তালিকায় দক্ষিণ এশিয়ার একমাত্র অলস দেশ হিসেবে নাম উঠে এসেছে ভুটানের, যদিও তালিকার সবচেয়ে শেষ স্থানটি তার জন্য বরাদ্দ। সুতরাং কর্মঠ দক্ষিণ এশিয়ান হিসেবে আমরা গর্বই করতে পারি। সেইসঙ্গে ক’দিন আগে তো ল্যানচেট জানিয়েই দিয়েছে, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী দেশগুলোর মধ্যে একটি। সুতরাং অলস বাঙালি বিশেষণটি ভুল প্রমাণ করার গর্ব আমরা এখন করতেই পারি।বিবিসি/আমার দেশ

সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests