যুক্তরাষ্ট্রে শিখ উপাসনালয়ে হামলায় নিহত ৭, প্রেসিডেন্ট বারাক ওবামার দুঃখ প্রকাশ
ডেস্ক: যুক্তরাষ্ট্রের উয়িসকনসিনে শিখ ধর্মাবলম্বীদের উপাসনালয়ে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৬ জন প্রাণ হারিয়েছেন। পুলিশের পাল্টা হামলায় ওই বন্দুকধারীও নিহত হয়। ফলে হামলাকারীসহ ৭ জন ঘটনাস্থলেই নিহত হয়। গুলিতে ৩ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা এ হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। খবর অনলাইন বিবিসি’র। হামলাকারী এক পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায় ও তাকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে। তিনি গুরুতর আহত হন। সেখানে উপস্থিত আরেক পুলিশ ওই বন্দুকধারীকে গুলি চালিয়ে হত্যা করে। এদিকে প্রাথমিকভাবে একের বেশি সশস্ত্র হামলাকারীর কথা বলা হলেও পুলিশ বলছে, একজন বন্দুকধারীই এ হামলা চালিয়েছে। নিহত হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তার বয়স ৪০-এর কাছাকাছি বলে উল্লেখ করা হয়েছে। আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় হামলা শুরুর পর নারী ও শিশুরা ছোট কক্ষে বা টেবিলের নিচে লুকিয়ে আত্মরক্ষা করে। চারজন উপাসনালয়ের ভেতরে ও তিনজন বাইরে নিহত হয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests