Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ফ্লোরিডার অরল্যান্ডোতে আগামী ৩১ আগষ্ট ও ১-২ সেপ্টেম্বর ফোবানা বাংলাদেশ সম্মেলন

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: August 7, 2012 | 12:13 PM

http://www.youtube.com/watch?v=cy8tj3cVhfE

লস এঞ্জেলেস, জাহান হাসান, একুশ নিউজ মিডিয়া : যুক্তরাষ্ট্রের লেবার ডে উইকেন্ডে অর্থাৎ আগামী ৩১ আগষ্ট ও ১-২ সেপ্টেম্বর ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানা বাংলাদেশ সম্মেলন ২০১২। সম্মেলনের প্রস্তুতির অংশ হিসাবে অরল্যান্ডো ফোবানার ২০১২ কমিটির ফোবানা স্টিয়ারিং কমিটি ২০১২ এর চেয়ারম্যান ড. জয়নাল আবেদীন লস এঞ্জেলেসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। লস এঞ্জেলেসের আলাদীন রেষ্টুরেন্টে এই উপলক্ষে উপস্থিত ছিলেন অরল্যান্ডো ফোবানা ২০১২’র মেম্বার সেক্রেটারি বাবুল হাই ও কো-কনভেনর মোঃ খসরু।

মেম্বার সেক্রেটারি বাবুল হাই লস এঞ্জেলেস তথা সমগ্র ক্যালিফোর্ণিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের গতানুগতিক সম্মেলনে থেকে এবারের ভিন্নধর্মী, আর্কষনীয় অরল্যান্ডো ফোবানা সম্মেলন ২০১২-তে যোগ দিয়ে প্রবাসে নতুন এক ধারা সৃষ্টির ইতিহাসের সাথে প্রবাসীদের সংযুক্ত হবার আহ্বান জানান। বিশ্বখ্যাত টুরিষ্ট ডেস্টিনেশন অরল্যান্ডো ডিজনী ওয়ার্ল্ডের সন্নিকটে তিন হাজার আসনের ২০ হাজার স্কয়ার ফুটের সান রিজোর্ট এন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন প্রজন্ম ও বাংলাদেশী শিল্প-সংস্কৃতির এক মহা-মিলন মেলা।

লস এঞ্জেলেস থেকে সম্মেলনে যোগদানকারী প্রবাসীদের সুবিধার্থে থাকবে আকর্ষনীয় প্যাকেজ ডিল। লেবার ডে উইকেন্ডে মাত্র ৭৯ ডলারে ওয়ার্ল্ডগেট রিসোর্ট হোটেল এন্ড কনফারেন্স সেন্টারে রুম পাওয়া যাচ্ছে। স্থানীয় এয়ারপোর্ট থেকে সম্মেলন স্থল, ডিজনী ওয়ার্ল্ড, সী ওয়ার্ল্ড, কেনেডি স্পেস সেন্টার সহ অন্যান্য আকর্ষনীয় স্থানে সহজে যাতায়াত ও গাইডের ব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘণ্টা বাংলা খাবার, দেশী ষ্টাইলে চা দোকানসহ সম্মেলনে থাকবে ১০টি সেমিনার, নতুন প্রজন্মের ট্যালেন্ট শো, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। প্রবাসীদের সুবিধার্থে থাকবে বাংলাদেশ দূতাবাসের ভ্রাম্যমান অফিস। বাংলাদেশ সরকারের শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সম্মেলনে প্রধান অতিথি থাকবেন। বিনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসাবে যোগ দিচ্ছেন। অতিথিদের তালিকায় আরো রয়েছেন ফোরিডার গভর্ণর, সিনেটরসহ যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেন ও দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কো-কনভেনর ও কালচারাল কমিটির প্রধান মোঃ খসরু লস এঞ্জেলেস থেকে অংশগ্রহণকারী শিল্পী ও সংগঠনদের জন্য বিশেষ ডিসকাঊন্ট রেটে খাবার ও অন্যান্য সুবিধার কথা ঘোষণা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস, শিল্পী রথীন্দ্রনাথ রায়, কনক চাপা, মোহাম্মদ খসরু, তপন চৌধুরী, শফিক তুহিন, আরেফিন রুমী, শাহনাজ বেলী ও কণা’র উপস্থিতি নিশ্চিত হয়েছে। স্থানীয় শিল্পীদের তালিকায় রয়েছেন তানভীর শাহীন, জাফরীন অনি, শাহ মাহবুব,  ফারজানা পপি, নাদীরা ও আশরাফ রানা।বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফোরিডা ইনক ও চয়নিকা শিল্পী গোষ্ঠী ইনক যৌথভাবে এই অরল্যান্ডো ফোবানা সম্মেলন ২০১২ মূল আয়োজক।

সাংবাদিক সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে অনুষ্ঠানে উপস্থিত একুশ নিউজ মিডিয়ার জাহান হাসান বলেন, ফোবানা নামের একটি বিরাট শক্তিকে দ্বিধা-বিভক্ত করে আঞ্চলিক কাঠামোর মাঝে এনে প্রবাসীদের বিভিন্ন ফোবানা অনুষ্ঠানের নামে পারষ্পরিক দ্বিধা-দ্বন্ধ তৈরি করে শুধু সময় ও অর্থ অপচয় করা হচ্ছে। তার ফলশ্রতিতে মূলধারায় নতুন প্রজন্ম ও বাংলাদেশী শিল্প-সংস্কৃতি প্রসারের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হচ্ছেনা। এনআরবি ও আমেরিকান বাংলাদেশীদের ঐক্যবদ্ধ হবার এখনি সময়।

প্রশ্নের জবাবে ফোবানা স্টিয়ারিং কমিটি ২০১২ এর চেয়ারম্যান ড. জয়নাল আবেদীন বলেন, আগামী ফোবানা সম্মেলন যাতে ইউনিফাইড হয় তার জন্য তিনি ঐক্যবদ্ধ প্রচেষ্টা করে যাচ্ছেন এবং সপরিবারে এই ২০১২ সম্মেলন উপভোগ করার আহ্বান জানান। ২০১৩ সালে লস এঞ্জেলেস এ ফোবানা নিয়ে আসবার সম্ভাবনা নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV