Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

কৃষিখাতের পর বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে প্রবাসীরা

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: August 8, 2012 | 2:05 PM

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কৃষিখাতের পর বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছে প্রবাসীরা। জাতীয় প্রবৃদ্ধিতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অবদান ১২ থেকে ১৩ শতাংশ। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সীজের (বায়রা) ইফতারে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মন্ত্রী এসব কথা বলেন। আজ বুধবার রাজধানীর রুপসী বাংলা হোটেলে এই ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, জুলাই মাসেও ৬২ হাজারের বেশি লোক বিদেশে গেছে। এই অবদান জনশক্তি রপ্তানিকারকদের। তাদের কারণেই এই খাতের এতো উন্নতি। জনশক্তি রপ্তানিকারকরা না থাকলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও প্রয়োজন হতো না। ইফতারে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমদু, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণলয়ের সচিব জাফর আহমেদ খান, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ ইফতার, বায়রার সভাপতি শাহজালাল মজুমদার ও মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ বায়রার সদস্য ও মন্ত্রণলয়ের কর্মকর্তারাও ইফতারে উপস্থিত ছিলেন।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV