বৃষ্টির জন্য এবার গির্জায় গণপ্রার্থনা
কোনো দেশ বা অঞ্চল যখন অনাবৃষ্টি বা খড়ার কবলে পড়ে, তখন সেখানে প্রার্থনা করার রেওয়াজ চলে আসছে প্রাচীনকাল থেকেই। সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার অনুগ্রহ লাভ করার মাধ্যমে বৃষ্টি সম্ভব—এমন দৃঢ় বিশ্বাস থেকেই সাধারণত গণপ্রার্থনার আয়োজন করা হয়। তবে এসব দেখা যায় সাধারণত রক্ষণশীল ও অনুন্নত দেশগুলোতেই। বৃষ্টির জন্য উন্নত বিশ্বে গণপ্রার্থনার আয়োজন বিরল ঘটনা। কিন্তু এবার পৃথিবীর প্রথম কাতারের দেশ ইতালিতেই এরকম ঘটনা ঘটছে। উত্তর ইতালির গির্জার যাজকরা জানিয়েছেন, তারা খড়া ও সাম্প্রতিক তীব্র গরম থেকে বাঁচার জন্য গণপ্রার্থনার আয়োজন করেছেন। পাদুয়া শহরের বহুসংখ্যক গির্জা জানায়, তারা গণপ্রার্থনা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ইতালিতে বর্তমানে ১০৪ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। সূত্র : ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests