Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের জপলিন শহরে একটি মসজিদ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: August 8, 2012 | 2:55 PM

ডেস্ক যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের জপলিন শহরে একটি মসজিদ পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। জেসপার কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ৩টায় এ আগুনের ঘটনা ঘটে। কে বা কারা কী উদ্দেশ্যে ওই মসজিদ পুড়িয়ে দিয়েছে সেটি জানা যায়নি। খবর আলজাজিরা, টাইমস অব ইন্ডিয়ার। গত রোববার সকালে উইসকনসিনে একটি শিখ উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় ৭ জন নিহত হওয়ার পরই একই দিন দেশটিতে মসজিদ পোড়ানোর মতো ঘটনা ঘটল। জেসপার কাউন্টি শেরিফের এক মুখপাত্র জানান, মসজিদটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মসজিদ পোড়ানোর ঘটনাটি তদন্তের দায়িত্ব নিয়েছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। ইতিমধ্যে বুলডোজার ও অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে পুড়ে যাওয়া স্থান খনন করে দেখছে তদন্ত কমিটি। এর আগে গত ৪ জুলাই একই মসজিদে আগুন লাগানোর ঘটনা ঘটে। তবে সে সময় দুর্বৃত্তদের কাউকেই গ্রেফতার করা যায়নি। পরে এফবিআই এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য ১৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে। স্থানীয়রা জানিয়েছে, ২০০৭ সালে মসজিদটি প্রতিষ্ঠিত হওয়ার পর এতে কয়েক দফা হামলা চালানো হয়েছে। এর আগে এখানে একটি গির্জা ছিল। মিসৌরি ইসলামিক সোসাইটির ধর্মীয় নেতা ইমাম লাহমুদ্দিন বলেন, ‘আগুনের ঘটনায় আমি মর্মাহত।’ সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV