জেএসডি যুক্তরাষ্ট্র শাখার কাউন্সিল এ জেএসডি ফোরাম গঠন: লিটন সভাপতি শামীম সাধারণ
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জ্যাক্সন হাইট্স এ গত ১৭ জুন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি যুক্তরাষ্ট্র শাখার কাউন্সিল ২০১২ সফলভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আস ম আবদুর রব প্রেরিত শুভেচ্ছা পত্র মোতাবেক জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি যুক্তরাষ্ট্র শাখার কাউন্সিল ২০১২ এ জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি ফোরাম গঠন করা হয়। জেএসডি ফোরাম গঠনকে অসমর্থন করে ৩/৪ জন কাউন্সিল থেকে চলে যান। প্রচুর জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি নেতা ও সমর্থকের উপস্থিতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি যুক্তরাষ্ট্র শাখার কাউন্সিল ২০১২ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলের আহ্বায়ক হাসান চৌধুরী দাদু ও পরিচালনা করেন সদস্য সচিব জেড এম ফয়সল। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে হাজী আনোয়ার হোসেন লিটন (সভাপতি ), দিলীপ দেব সিনিযর (সহ -সভাপতি), সামসুদ্দিন আহমেদ শামিম (সেক্রেটারি) , তসলিম উদ্দিন খান (সংগঠনিক সম্পাদক) নির্বাচিত করা হয় ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এম.পি -আনিসুজ্জামান খোকন , আবু জাফর মাহমুদ , সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন , আনোয়ার হোসেন লিটন , এড. মুজিবুর রহমান, হাজী এনামুল হায়দার, দিলীপ দেব, আনোয়ার হোসেন বাবুল , কাওছার হোসেন , আহসান মাসুদ, শরিফ উদ্দিন, সুভাষ মজুমদার, রফিক উল্লাহ, মিনহাজ উদ্দিন বাবর, সামসুদ্দিন আহমেদ শামীম, তসলিম উদ্দিন খান, এম এ মালেক, লাবলু সরকার, জিল্লুর রহমান, খালেদ আহমেদ, সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, আবুল কালাম, সেলিম আহমেদ, কাজী আজম বাদল প্রমুখ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests