শিগগিরই গ্রেপ্তার হচ্ছেন গোলাম আযম
|
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা সিআইডি’র পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক খান বলেছেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের মূল হোতা ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম।
তার সার্বিক নেতৃত্বেই সব কিছু হয়েছে। গোলাম আযমের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ আমাদের হাতে এসেছে। তিনি বলেন, যিনি গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত করছেন তিনি খুব তাড়াতাড়িই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হবে। গতকাল রাজধানীর বেইলী রোডের মিনিস্টার্স ভবনে ট্রাইব্যুনালের নতুন অফিসে নিজ কক্ষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। আবদুর রাজ্জাক খান বলেন, খুব শিগগিরই গোলাম আযমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। সংস্থার অপর তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭১ সালে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল গত ১৫ ও ১৬ই সেপ্টেম্বর শেরপুর ও ময়মনসিংহে অবস্থান করেন। তদন্ত দলে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক খান এবং প্রসিকিউটর জেয়াদ আল মালুম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক খান বলেন, মুক্তিযুদ্ধের যেসব বিরোধিতাকারী নিরীহ বাঙালিদের অত্যাচার, মুক্তিযোদ্ধাদের হত্যা, মা-বোনদের ধর্ষণসহ বাড়িঘরে আগুন দিয়েছে, যাদের হাত থেকে বৃদ্ধ থেকে শিশু কেউ রেহাই পায়নি তাদের বিরুদ্ধে শেরপুর ও ময়মনসিংহে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহে পাক-হানাদার বাহিনীর দোসর কারা ছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। আমরা এ দুই জেলায় শহীদ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি এবং পেপার কাটিং ও ফটোগ্রাফ সংগ্রহ করেছি। আমাদের এই সরজমিন তদন্তে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের নাম বারবার উঠে এসেছে। তার সহযোগীদের নামও আমরা পেয়েছি। তিনি বলেন, প্রথম পর্যায়ে ২০ জনের তালিকা করা হয়েছে। এই ২০ জনের মধ্যে চার জন ইতিমধ্যে এ মামলায় কারাগারে আছেন। এছাড়া, অন্য মামলায় গ্রেপ্তার হওয়ায় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধেও আগামী ২১শে সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানার শুনানি হবে। সাঈদীর বিরুদ্ধে জোরালো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ পাওয়া গেছে বলেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০ জনের তালিকা তৈরির প্রক্রিয়া প্রসঙ্গে তদন্ত দলের এ সদস্য বলেন, মুক্তিযুদ্ধের সময়ে তাদের কৃত অপরাধের গুরুত্ব অনুধাবন করে আমরা এই তালিকা করেছি। অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।
|
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি