শিখদের শেখ বললেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি!
ডেস্ক লম্বা লম্বা দাড়ি আর মাথায় বিশাল পাগড়ির কারণে এমনিতেই শিখদের অনেকেই মুসলিম শেখ বলে ভুল করে_ এ অভিযোগ অনেক পুরনো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ঘটে যাওয়া শিখ হত্যাকাণ্ডে এ অভিযোগ আবার উঠে এসেছে। এবার মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি শিখ আর শেখের মধ্যে ভুল করলেন। গত মঙ্গলবার আইওয়া তহবিল সংগ্রহের অনুষ্ঠানে শিখ ও শেখের মধ্যে গুলিয়ে ফেলেন রমনি। সকালে ইলিনয় অঙ্গরাজ্যে তহবিল সংগ্রহের অনুষ্ঠানে উপস্থিত রমনিসহ সবাই উইসকনসিনের ঘটনায় সমবেদনা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। সে সময় তিনি সঠিকভাবেই শিখ শব্দটির উচ্চারণ করেন। পরে আইওয়ায় তহবিল সংগ্রহের অনুষ্ঠানে শিখের পরিবর্তে শেখ বলেন। তার বক্তব্যে রমনি বলেন, ‘আমরা শেখদের উপসনালয়ে হামলা ও নিহত হওয়ার ঘটনায় কিছু সময় নীরবতা পালন করেছি। আমি লক্ষ্য করেছি, নানা কারণে এটি খুব দুঃখজনক ঘটনা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে শেখরা প্রত্যেকে এতটাই শান্তিপ্রিয় যা কল্পনাতীত।’ রমনির উচ্চারণ প্রসঙ্গে তার মুখপাত্র রিক গোরকা জানিয়েছেন, একই ধরনের শব্দ হওয়ার কারণে রমনির এ ভুল হয়েছে। তার এই ভুল ইচ্ছাকৃত নয়। গোরকা আরও বলেন, দীর্ঘ প্রচারে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, সকাল ৭টা থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন। তাই এমনটা ঘটতে পারে। উল্লেখ্য, এই দিনের সফরে রমনি সর্বোচ্চ ২ মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন। যা আইওয়ার ইতিহাসে আর ঘটেনি। খবর ওয়াশিংটন পোস্ট। সমকাল
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests