চাঁদে প্রথম পা রাখা মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রংয়ের হার্ট সার্জারি

ডেস্ক: চাঁদের বুকে প্রথম পা রাখার গৌরব অর্জনকারী মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রংয়ের হার্টে বাইপাস সার্জারি করা হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। আর্মস্ট্রং গত রোববার ৮২তম জন্মদিন উদযাপন করেন। গত মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার পর তার হার্টে সফল বাইপাস সার্জারি করা হয়। মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীদের শুভ কামনা, প্রার্থনা ও ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি। সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকেও তাকে শুভ কামনা জানিয়েছেন অসংখ্য মানুষ। তারা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। খবর অনলাইন স্পেস ডটকমের। নাসা’র অ্যাডমিনিস্ট্রেটর চার্লস বোল্ডেন এক বিবৃতিতে বলেন, নীলের অদম্য মানসিকতা তাকে অবশ্যই এ চ্যালেঞ্জিং মুহূর্তে সঙ্গ দেবে। এদিকে তার সঙ্গী নভোচারী বাজ অল্ড্রিনও (৮২) একটি টুইটার বার্তায় লিখেছেন, এই মাত্র নীলের হার্ট সার্জারির খবর পেলাম। তার দ্রুত আরোগ্যের জন্য আমার শুভ কামনা রইলো। ২০১৯ সালে আমরা চাঁদে যাওয়ার ৫০তম বার্ষিকী একসঙ্গে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিলাম।মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








