Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

ভারতের রাষ্ট্রপতি প্রণবের কাছ থেকে পাঠ নিলেন সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার শচীন ও বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: August 9, 2012 | 11:05 AM

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় লোকসভা, রাজ্যসভা, সংবিধান, সংসদীয় গণতন্ত্র ও স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে পাঠ দিলেন সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার শচীন টেন্ডুলকার আর বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখাকে। রাষ্ট্রপতির কাছ থেকে শিক্ষা নিতে পেরে দু’জনেই আনন্দিত। তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন।
কাল থেকে শুরু হয়েছে উভয় সভার বর্ষাকালীন অধিবেশন। প্রথমবারের মত শচীন এবং রেখা এসেছিলেন। তারা উভয়েই রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছেন। দু’জনেই প্রশ্ন-উত্তর এবং জিরো আওয়ার শেষ করে রাইসিনা হিলে রাষ্টপতি ভবনে যান। তাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যান সংসদীয় রাষ্ট্রমন্ত্রী রাজীব শুক্লা। টেন্ডুলকারের সাথে ছিলেন স্ত্রী অঞ্জলী।
শপথের আনুষ্ঠানিকতা আগেই সারা হলেও বৃহস্পতিবারই প্রথম রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্ব ও জিরো আওয়ারে উপস্থিত হন তারা। সাংসদের হট্টগোলে দুবারই সভা মুলতুবি হয়।
গতকাল থেকে নিজের নতুন ইনিংস শুরু করলেন শচীন। প্রথম দিনের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি বলেন, অধিবেশনে যোগদান, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ পুরো ব্যাপারটি তিনি খুব উপভোগ করেছেন, অনেক কিছু শিখেছেন।সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV