Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইর্য়কে শেখ ফজিলাতুন নেছার জন্মদিন উপলক্ষে বঙ্গমাতা পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: August 9, 2012 | 11:44 AM

তৈয়বুর রহমান টনি, নিউইর্য়ক : বঙ্গমাতা পরিষদের উদ্দ্যগে গত বুধবার ৮ আগষ্ট শেখ ফজিলাতুন নেছার ৮২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বুধবার জ্যামাইকা হীল সাইডে কিং কাবাব রেষ্টুরেন্টে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল আয়োজোন করা হয়। বঙ্গমাতা পরিষোদের উদ্যগে আলোচনা সভার সভাপতিত্ব করেন সরফ সরকার ও সঞ্চালক ছিলেন সাধারন সম্পাদক আশরাফুজ্জামান।প্রধান অতিথি ছিলেন যুক্ত্ররাষ্ট্রে আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ বসরাত আলী প্রধান বক্তা ছিলেন যুক্ত্ররাষ্ট্রে আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বিশেষ অতিথিরা ছিলেন ডা; মাসুদুল হাসান, আব্দুস সামাদ আজাদ, হাজী এনাম, কামাল আহমেদ, নাছির খান পল, রতন বরুয়া, ছদরুন নূর, তৈয়বুর রহমান টনি, জাকারিয়া চৌধুরী, মেসবা আহমেদ, মো; ফরিদ আলম, রাশেদুল ইসলাম নবাব, আব্দুর রশিদ, কামারুদ্দিন এ চৌধুরী, শামছুল আলম, ড, বাতেন, জহিরুল ইসলাম, ফাহিম রেজা নূর, এ্যাড; আব্দুর রহমান মামুন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮২তম জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতার সঙ্গে তিনিও হত্যাকারীদের বর্বরোচিত হামলার শিকার হয়ে শাহাদাত্ বরণ করেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সিরাজ উদ্দিন সোহাগ। বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে এতে সভায় সভাপতি সরাফ সরকার বলেন রাজনৈতিক জীবনের অনেক জটিল সংকটময় পরিস্থিতিতে স্বামীর পাশে থেকে সৎ পরামর্শ দিতেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতেন ফজিলাতুননেসা মুজিব। প্রধান অতিথি সৈয়দ বসরাত আলী বলেন বঙ্গবন্ধু কারাগারে আটক থাকাকালে মামলা পরিচালনার ব্যবস্থা করা, দলকে সংগঠিত করতে সহায়তা করেন তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা।প্রধান বক্তা সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮২তম জন্মবার্ষিকী আজ। ছায়ার মতো অনুসরণ করেছেন স্বামীর আদর্শকে। জীবনে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছেন, অনেক কষ্ট, দুর্ভোগ তাঁকে পোহাতে হয়েছে। আন্দোলন পরিচালনায় পরামর্শ দেয়াসহ প্রতিটি কাজে তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন।

বঙ্গমাতা পরিষদের সাধারন সম্পাদক আশরাফুজ্জামান বলেন বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতি পদক্ষেপে সক্রিয় সহযোগিতা করেছেন এ মহীয়সী নারী।আমরা সরকারের কাছে দাবি করছি ৮ আগষ্ট সরকারি ছুটির দিন ঘোষনা করা হোক এই দাবি বিশেষ ভাবে অনুরোধ করছি সরকারের কাছে। আরও অন্য বক্ত্যারা বলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসার নেপথ্যে থেকে তিনি ৬৯’-এর গণঅভ্যুত্থানে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। তিনি শক্তি, মনোবল ও প্রেরণা যুগিয়েছেন বঙ্গবন্ধুকে। ফজিলাতুন্নেছা মুজিবের অপত্য স্নেহ, মমতা, দরদ, আপ্যায়নের কথা আজো মুক্তিযুদ্ধের সংগঠকরা যে যে অবস্থানেই থাকুন না কেন, অকৃত্রিম শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসার ডাক নাম ছিল ‘রেনু’। বঙ্গবন্ধুর আজীবন সুখ-দুঃখের সঙ্গী মৃত্যুকালেও তাঁর সঙ্গী হয়েই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। ফজিলাতুননেসা মুজিব মাত্র তিন বছর বয়সে বাবা ও পাঁচ বছর বয়সে মাকে হারান। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। দাদা শেখ কাসেমের চাচাতো ভাই শেখ লুৎফর রহমানের ছেলে শেখ মুজিবুর রহমানের সঙ্গে বেগম ফজিলাতুননেসার বিয়ে হয়। তখন থেকে বেগম ফজিলাতুননেসাকে শাশুড়ি বঙ্গবন্ধুর মা সাহেরা খাতুন নিজের সন্তানদের সঙ্গে মাতৃস্নেহে লালনপালন করেন। বঙ্গবন্ধু তাঁর সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেন। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করার পর তদানীন্তন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বেগম ফজিলাতুননেসা মুজিবকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তারের হুমকি দেয়। এই মহীয়সী নারী জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর পাশে থেকে দেশ ও জাতির সেবা করে গেছেন। জনগণের জন্য সারা জীবন তিনি অকাতরে দুঃখ বরণ করেছেন এবং সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। বেগম ফজিলাতুন্নেছা কেবল বঙ্গবন্ধুর সহধর্মিণীই নন; বাঙালির মুক্তি সংগ্রামে অনন্য অনুপ্রেরণাদাত্রী।সভায় আরও উপস্তিত ছিলেন আব্দুল মুহিত ফাহিম, মুনির হোসেন, হোসনে আরা বেগম, নূরুল আবেদিন,মূর্শেদা জামান, আক্তার হোসেন, কমর উদ্দিন আহ্মেদ, সাবুল মিয়া, জহিরুদ্দিন আহামেদ, জাকিয়া ফাহিম,সাইকুল ইস্লাম,রাজীব আহমেদ, রফিকুল,তাজুল মিয়া,ফারুক হোসেন। জন্মদিনের কেক কেটে জন্ম বার্ষিক পালন করা হয়।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV