ভারতে বাংলাদেশী কিশোরী উদ্ধার, স্বামীর সঙ্গে পুনর্মিলন
ডেস্ক: ভারতের মুম্বইর সিটি রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) এক কর্মকর্তা গত মঙ্গলবার ১৫ বছর বয়সী এক বিবাহিত বাংলাদেশী কিশোরীকে উদ্ধার করেছেন। কাজের সূত্রে ভারতে যাওয়া স্বামীকে খুঁজে বের করে তার সঙ্গে সাক্ষাৎও করিয়ে দেন আরপিএফ’র কর্মকর্তারা। তাকে স্থানীয় কালাম্বলি স্টেশন থেকে উদ্ধার করা হয় বলে জানা গেছে। ওই কিশোরীর প্রকৃত পরিচয় উল্লেখ করা হয়নি। তবে ওই প্রতিবেদনে তার নাম পরিবর্তন করে সায়রা উল্লেখ করা হয়। এক সপ্তাহ আগে সীমান্তপথে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পৌঁছায় সায়রা। সেখানে এক মহিলা তাকে তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়ার মিথ্যা আশ্বাস দেয়। এ খবর দিয়েছে অনলাইন ডিএনএ ইন্ডিয়া। প্রায় এক ঘণ্টা সায়রার কান্না শুনে ও তাকে এলোমেলো ঘোরাফেরা করতে দেখে আরপিএফ’র টহলরত এক কনস্টেবল তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। এরপর দুই মহিলা পুলিশ কনস্টেবল সায়রাকে উদ্ধার করেন। পরে তার স্বামীকেও খুঁজে বের করেন কর্মকর্তারা। সায়রা জানায়, বাংলাদেশে তার বাড়ি। ২০ বছর বয়সী লিটনের সঙ্গে সে বিয়ের সূত্রে আবদ্ধ হয়েছিল ৯ মাস আগে। লিটন ভারতের নাভি মুম্বইর পানভেল প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করে। এক মাস আগেই সে কাজ পায়। কাজ পাওয়ার পরই লিটন সায়রার সঙ্গে মাত্র একবার যোগাযোগ করে ও তার কর্মস্থলের ঠিকানা দেয়। এরপর অবৈধভাবে সায়রা সীমান্তপথে কলকাতা ও সেখান থেকে মুম্বইয়ে পাড়ি জমায়। মুম্বইয়ে যাওয়ার পথে এক মহিলার সঙ্গে পরিচয় হয় তার। অজ্ঞাত পরিচয় ওই মহিলা তাকে লিটনের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়ার আশ্বাস দেয়। গত ৪ঠা আগস্ট বাস থেকে কালাম্বলিতে নামে সায়রা। ওই মহিলা তাকে একটি বিলাসবহুল ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে সায়রাকে খাবার, মেকআপ, বিউটি প্রোডাক্ট ও কাপড় দেয়া হয়। ওই মহিলা সায়রাকে কয়েকজন পুরুষ বন্ধুর সঙ্গে পরিচয় করায়। সন্দেহ হয় সায়রার। গত ৭ই আগস্ট ফ্ল্যাট খালি পেয়ে পালিয়ে যায় সায়রা। এরপর সে রেলস্টেশনের কাছে পৌঁছায়। সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়। ভারতের অভিবাসন আইন অনুযায়ী সায়রার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানা গেছে।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests