যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি গরম পড়েছে

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি গরম পড়েছে গত মাসে (জুলাই)। দেশটির কেন্দ্রীয় সরকারের বিজ্ঞানীরা এ তথ্য দিয়েছেন। গতকাল বুধবার বিবিসি অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে সরকারিভাবে তাপমাত্রার হিসাব তালিকাভুক্ত করা শুরুর পর এ-যাবত্ সবচেয়ে বেশি গরম পড়েছে গত জুলাই মাসে। ওই মাসে গড় তাপমাত্রা ছিল ৭৭ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট (২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস)। এর আগে ১৯৩৬ সালের জুলাই মাসে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। সে বছর যুক্তরাষ্ট্রে তীব্র খরা দেখা দেয়। যুক্তরাষ্ট্রে ১৮৯৫ সাল থেকে তাপমাত্রার আধুনিক রেকর্ড রাখা শুরু হয়। তখন থেকে তাপমাত্রার যেসব রেকর্ড রয়েছে, সে অনুযায়ী গত ১২ মাসে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি গরম পড়েছে। গত শতকজুড়ে জুলাই মাসে রেকর্ড করা গড় তাপমাত্রার চেয়েও গত ১২ মাসের গড় তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি ফারেনহাইট বেশি। যুক্তরাষ্ট্রের জাতীয় জলবায়ুসংক্রান্ত তথ্যকেন্দ্রের (ন্যাশনাল ক্লাইমেটিক ডাটা সেন্টার) বিজ্ঞানী জেক ক্রাউচ বার্তা সংস্থা এপিকে বলেন, তাপমাত্রা বাড়ার জন্য স্থানীয়ভাবে সৃষ্ট তাপ ও খরার পাশাপাশি বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি দায়ী। তিনি বলেন, এখনকার তাপমাত্রা আগের সব রেকর্ডকে হার মানিয়েছে। দিন দিন গরমের তীব্রতা বাড়ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলসংক্রান্ত সংস্থা দ্য ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, তাদের সূচক কেবল তাপ নয়, চরম আবহাওয়াও পরিমাপ করে, যা কিনা পুরোনো সব রেকর্ড ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের চরম জলবায়ু সূচকে (এক্সট্রিম ক্লাইমেট ইনডেক্স) দেখা গেছে, গত বছর দেশের মানুষ ৩৭ শতাংশ মাত্রায় চরম আবহাওয়া প্রত্যক্ষ করেছে। এর আগে চরম আবহাওয়া প্রত্যক্ষ করার গড় মাত্রা ছিল ২০ শতাংশ। এ বছরের প্রথম সাত মাসে এই সূচক ছিল ৪৬ শতাংশ। মার্কিন সমুদ্র ও জলবায়ুসংক্রান্ত সংস্থা বলেছে, দেশটির ৪৮টি অঙ্গরাজ্যে খরা দেখা দিয়েছে। এতে গত ছয় বছরের মধ্যে সবচেয়ে কম শস্য উত্পাদিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কৃষিসংক্রান্ত একটি বিল অনুমোদনের জন্য কংগ্রেসের সভা আহ্বান করেছেন, যেখানে পশুপালনকারী কৃষকদের দুর্যোগের সময় সাহায্য দেওয়ার ব্যবস্থা রাখা হবে। সারা বিশ্বে খাদ্যশস্য ও সয়াবিন উত্পাদন ও রপ্তানিতে যুক্তরাষ্ট্র শীর্ষে। দেশটিতে তাপমাত্রা ও খরার এই প্রকোপ বিশ্বব্যাপী খাদ্যমূল্যের দাম বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests