Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

আবহাওয়ার বিরুপ প্রভাবে খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে, খাদ্য নিরাপত্তায় ফের ঝুঁকির আভাস

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: August 10, 2012 | 3:50 AM

অনলাইন ডেস্ক: খাদ্য নিরাপত্তা নিয়ে ফের ঝুঁকির আভাস দিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা। গত এক মাসে সারা বিশ্বে খাদ্যের দাম বেড়েছে বলেও সংস্থাটির রিপোর্টে বলা হয়েছে। আবহাওয়ার বিরুপ প্রভাবে খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে বলে এফএও’র রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ২০০৭-২০০৮ সালের মতো বিশ্বের দরিদ্র মানুষ খাদ্য ঝুঁকিতে পড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তবে আশার কথা হলো বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের অনেক দেশের প্রধান খাদ্য চালের মুল্য সারা বিশ্বেই অপরিবর্তিত রয়েছে। স্থিতিশীল আছে ডেইরি পণ্যের দাম। রিপোর্টে বলা হয়েছে, আবহাওয়ার বিরুপ প্রভাবে ব্রাজিলে চিনি উৎপাদন ব্যাহত হওয়ায় বিশ্ব বাজারে এর দামে প্রভাব পড়বে। কম বৃষ্টিপাতের কারণে পৃথিবীর অন্যতম খাদ্য উৎপাদনকারী দেশ ভারতেও খাদ্য উৎপাদন ব্যাহত হবে। কম বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের আমন উৎপাদন কম হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ