Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

রাশিয়ার মুরমানক্স শহরে সূর্যের আলোতেই সাহরি ইফতার!

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: August 10, 2012 | 3:52 PM

ডেস্ক: এ বছর সবচেয়ে কঠিন গ্রীষ্মের মওসুমে পবিত্র রমজান মাসের রোজা পালন করছেন সারা বিশ্বের মুসলিমেরা। দেশ ভেদে তাদেরকে ১৫ থেকে ২০ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে। তবে ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে রাশিয়ার মুরমানক্স শহরের মুসলিমদের ক্ষেত্রে। রোজা রাখার নিয়ম ফজরের নামাজের ওয়াক্ত (সুবহি সাদিক) শুরু হওয়ার সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু রাশিয়ার মুরমানক্স শহরে বছরের এই সময়ে ২৪ ঘণ্টাই সূর্য উদিত অবস্থায় থাকে। যার অর্থ হলো আল্লাহর আদেশ মতো এ শহরের বাসিন্দাদের জন্য রোজা শুরু ও ইফতার করার স্পষ্ট সময় নেই। ফলে সূর্যের আলোতেই রোজা রাখা ও ইফতার করা ছাড়া কোন উপায় নেই সেখানকার মুসলিমদের জন্য। এ ক্ষেত্রে তাদেরকে পার্শ্ববর্তী শহর বা দেশ যাদের দিন রাতের স্পষ্ট ব্যবধান আছে তাদের সময়ের সঙ্গে মিলিয়ে সাহরি খাওয়া ও ইফতার করতে হবে বলে জানিয়েছেন দুবাই’র প্রধান মুফতি ড. আলী মাশাইল। যদিও সে সময় তাদের শহরে সূর্য উদিত থাকে। তিনি ব্যাখ্যা করে বলেছেন, এমন পরিস্থিতিতে পড়লে মানুষকে পার্শ্ববর্তী শহরের ফজরের নামাজ ও মাগরিবের নামাজের সময়কে যথাক্রমে সাহরি ও ইফতারের সময়কে রেফারেন্স হিসেবে ধরে নিতে হবে। অথবা তারা মক্কা-মদিনার সাহরি ইফতারের সময়কেও নিজেদের সময় ধরে নিতে পারবেন। পবিত্র কোরআনের উল্লিখিত আয়াতের তাফসির অনুযায়ী যদি কোন শহরের দিন বা রাত ২৪ ঘণ্টার ব্যাপ্তি হয় তবে তাদের জন্য এই দুই নিয়ম বলেছেন মুফতি আলী। এদিকে এ বছর সবচেয়ে দীর্ঘ সময় ২০ ঘণ্টাব্যাপী রোজা রাখছেন রাশিয়ার রেইকজেভিক বরফখণ্ড এলাকার মুসলিমরা। তারপরেই ডেনমার্কের কোপেনহেগেনের ও ফিনল্যান্ডের মুসলিমরা রাখছেন ১৯ ঘণ্টার রোজা। আর হল্যান্ডের এ বছরের রোজা হচ্ছে ১৮ ঘণ্টা এবং লন্ডনের হচ্ছে ১৭ ঘণ্টা। এ বছর সবচেয়ে স্বল্প সময় ১১ ঘণ্টা রোজা রাখছেন আর্জেন্টিনার কমোডোরো রিভাডাবিয়ার অধিবাসীরা। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স, অস্ট্রেলিয়ার সিডনি ও দক্ষিণ আফ্রিকার কেপটাউনের রোজা হচ্ছে ১২ ঘণ্টা।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV