Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলন শুরু : সম্মাননা পুরস্কার নিলেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: September 20, 2010 | 4:28 AM

ইউএসএনিউজএনওয়াই ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সোমবার বিশ্বনেতাদের অংশগ্রহণে জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে।

জাতীসংঘের ৬৫তম অধিবেশেনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান।

এই সম্মেলনে বিভিন্ন দেশের ১৪০ জন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান লক্ষ্যগুলোর প্রয়োজনীয়তার ওপর ঘোষণা দেবেন। সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন, এইডস-এর বিস্তার রোধ করা ও নারীর ক্ষমতায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ইত্যাদি রয়েছে লক্ষ্যগুলোর মধ্যে।

এর আগে গত শনিবার নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউ ইয়র্কের ম্যানহাটনের ওয়ার্ল্ড অব অ্যাস্টরিয়া ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পক্ষে শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে সফলতা অর্জনের আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ বাংলাদেশকে এমডিজি অ্যাওয়ার্ড (মিলেনিয়াম ডেভরপমেন্ট গোল পদক) গ্রহণ করেন।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের অংশ হিসেবে শিশু মৃত্যুর হার কমিয়ে বিশ্বের সামনে বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় প্রথমবারের মতো সম্মান অর্জন করলো।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ডেপুটি স্পিকার শেখ শওকত আলী, পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রেস সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, তিনজন কবি, ব্যবসায়ী প্রতিনিধি দল ও সাংবাদিকসহ ৯৮ জনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

ট্যাগ:
Situs Streaming JAV