রমজানের গুরুত্ব ও তাৎপর্য পর্যালোচনা : আমেরিকায় মদিনার আলো’র দোয়া ও ইফতার মাহফিল
নিউইয়র্ক : পবিত্র মাহে রামাদান উপলক্ষে আমেরিকায় মদিনার আলো, লাইট অব দ্য আর্থ ইউএসএ এবং পৃথিবীর আলো’ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি নিউ ইয়র্কে নিয়োজিত বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরী রমজানের গুরুত্ব ও তাৎপর্য পর্যালোচনা করতে গিয়ে বলেছেন রোজা মানুষকে কুপ্রবৃত্তি ও মন্দ কাজ হতে দূরে রেখে উত্তম কাজে উদ্বুদ্ধ করে। ১৯ রামাদান ৭ আগস্ট জ্যাকশন হাইটস’এর পালকি সেন্টারে আমেরিকায় মদিনার আলো, লাইট অব দ্য আর্থ ইউএসএ এবং পৃথিবীর আলো’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আলহাজ্জ্ব মোঃ আব্দুল ওয়াহিদ টুপনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনাকীর্ণ এ দোয়া ও ইফতার মাহফিল মাওলানা ক্বারী রহমত উল্লাহ কর্তৃক পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
ইকবাল কবিরের পরিচালনায় এ দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন প্রবীণ সাংবাদিক পৃথিবীর আলো’র সম্পাদক মাহবুবুর রহমান, মদিনার আলো পরিবারের উপদেষ্টা গিয়াস আহমেদ ও মাওলানা ওলিউল্লাহ মোঃ আতিকুর রহমান, মাওলানা ক্বারী রহমত উল্লাহ, প্রমূখ। বিপুল সংখ্যক রোজাদার পুরুষ ও মহিলাদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত এ দোয়া, মিলাদ ও ইফতার মাহফিলে কমিউনিটির বিশিষ্ট বক্তিত্বদের মধ্যে অধ্যাপক রফিকুল ইসলাম সোবহানী, অধ্যাপক আহমদ হোসেন, অধ্যাপক আবদুল মতিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলমনাই’এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উত্তরবঙ্গ ফাউন্ডেশনের সভাপতি হাসানুজ্জামান হাসান, রাজনীতিক বেলাল মাহমুদ, ডঃ আবদুর রহমান, সাঈদুর রহমান সাঈদ, আবদুল খালিক আখন্দ, বদরুল হক আজাদ, হাজী আনোয়ার হোসেন লিটন, চট্টগ্রাম সমিতির সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, সাধারণ সম্পাদক মেহবুব রহমান বাদল, কোষাধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, গ্রেটার কুমিল্লা সমিতির সভাপতি আবদুস সবুর ও সাধারণ সম্পাদক জসিম উদ্দীন মিঠু, মুনশীগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি রফিকুল ইসলাম, কক্সবাজার সমিতির সিনিয়র সহ-সভাপতি সৈয়দুল হক, মৌলভীবাজার ডিস্টিক এসোসিয়েশনের শিক্ষা বিষয়ক সম্পাদক রজব আলী, কুমিল্লা জেলা সোসাইটির সাধারণ সম্পাদক সামসু উদ্দিন সামছু, সদস্য আমিনুল ইসলাম চৌধুরী, বরিশাল বিভাগীয় সমিতি যুক্তরাষ্ট্র’এর সভাপতি মোহাম্মাদ আবদুল কাদির খান ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ফেনী সমিতির সভাপতি জসিম উদ্দীন ভূঁইয়া, আমিনুল ইসলাম, সৈয়দুল হক, হাবিবুর রহমান, মোশতাক আহমদ, জালাল আহমেদ, প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে কনসাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরী পবিত্র রমাজানের গুরুত্ব ও তাৎপর্য প্রসঙ্গে বলেন, রোজা মানুষকে কুপ্রবৃত্তি হতে বিরত রাখে। অন্যায় অপকর্ম হতে দূরে রাখে। মানুষের মন থেকে হিংসা-দ্বেষ দূরীভূত করে। তিনি বলেন, রোজা আমাদেরকে আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলতে উদ্বুদ্ধ করে। রোজা আমাদেরকে শিক্ষা দেয় আমরা আল্লাহর নির্দেশের বাইরে যাব না, কথায় ও কাজে আল্লাহর আদেশ মেনে চলব। তা হলেই সমগ্র বিশ্ববাসী যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে তেমন পরিবেশ সৃষ্টিতে আমরা ভূমিকা রেখে আল্লাহর প্রিয়ভাজন হতে পারব।
অচিরেই নতুন দায়িত্ব গ্রহণার্থে মরিশাস গমনের প্রতি ইঙ্গিত করে তরুণ কূটনীতিক শাব্বির আহমদ চৌধুরী নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের দোয়া কামনা করেন। তিনি বলেন, আমি যেখানেই থাকি যেন আল্লাহর নির্দেশিত পথে থেকে দায়িত্ব পালন করতে পারি সেজন্য দোয়া করবেন।
সভাপতির ভাষণের শুরুতে আমেরিকায় মদিনার আলো, লাইট অব দ্য আর্থ ইউএসএ এবং পৃথিবীর আলো’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আলহাজ্জ্ব মোঃ আব্দুল ওয়াহিদ টুপন মহান আল্লাহ’র অপরিমেয় শক্তি ও দয়ার প্রতি ইঙ্গিত করে বলেন, এই পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর, নদী-নালা খাল-বিল এমনকি সমস্ত পানির উৎসের পানিকে যদি কালি হিসাবে সমস্ত গাছ-পালা বাঁশ ঝোপঝাড়কে কলম হিসাবে ব্যবহার করে মহান আল্লাহপাক রাব্বুল আলামীনের প্রশংসা লিখা আরম্ভ করা যায় তবে দেখা যাবে কালি শেষ হয়ে গিয়েছে কিন্তু প্রশংসা লিখা শেষ হয় নাই। প্রশংসা লিখা শেষ করতে হলে আরো সীমাহীন কালির প্রয়োজন।
রমজানের গুরুত্ব ও শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, রোজাদারকে যারা ইফতার করাবেন তারা দ্বিগুণ ছওয়াব পাবেন এবং তাদের জীবনের পিছনের সব গুণাহ মাফ হয়ে যাবে। দোযখের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। পবিত্র রমজান মাসে গরীব, এতিম, মিসকিনদেরকে দান খয়রাত করলে সাধারণ সময়ের তুলনায় ৭০গুণ বেশী ছওয়াব পাওয়া যায়। মহান আল্লাহ রোজাদারদের পুরস্কার কিয়ামত দিবসে নিজ হাতে প্রদান করবেন। এমনকি রোজাদারদের মুখের গন্ধ আল্লাহার কাছে মেশ্ক আম্বরের চেয়েও উত্তম হিসেবে সমাদৃত হয়। তিনি রমজান মাসে চোখ, মুখ, হাতকে নিয়ন্ত্রণ করে গাল-মন্দ দূরে থেকে চরম ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার তাকিদ দেন।
তিনি বলেন, রমজানের শিক্ষা হলো মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার সাথে এমন উত্তম আচরণ করতে হবে যাতে তারা মুসলমান এবং ইসলামের গুরুত্ব অনুধাবন করতে অনুপ্রাণিত হয়। ইসলাম ধর্ম কি আল্লাহর মনোনীত শেষ ধর্ম এ ব্যাপারে যেন তারা সহজে সিদ্ধান্ত নিতে পারে।
মানুষের জন্ম-মৃত্যু, বিয়ে, ও রিজিক আল্লাহর হাতে ন্যস্ত – এমন মন্তব্য করে তিনি বলেন, মানুষ জন্মানোর সময়ই তার মৃত্যুর তারিখ নির্ধারিত হয়ে যায়। তবে তারিখটি আল্লাহর কাছে গোপন থাকে। কেন আল্লাহ তা গোপন রাখেন, তার কারণ ব্যাখ্যা করে আলহাজ্জ্ব মোঃ আব্দুল ওয়াহিদ টুপন বলেন, মানুষ তা জানতে পারলে কেউই ঘর-সংসার এমনকি ইবাদত-বন্দেগী করতো না, বরং পাগল হয়ে যেত। মানুষের মৃত্যু অনিশ্চিত এ বাস্তবতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আজকের মাহফিলে উপস্থিত মেহমানদের মধ্যে কারা কারা পরবর্তী রমজানে বেঁচে থাকবেন তা কেউই বলতে পারবেন না। কাউকে হয়তো এ দুনিয়া ছেড়ে কবরবাসী হতে হবে। তিনি বলেন, এজন্য রাসুল করীম (সা) আমাদেরকে কবরের পাশ দিয়ে যাবার সময় মনে রাখতে হবে পরবর্তী সিরিয়াল আমার।
প্রত্যেকের সামর্থ অনুযায়ী গরীব-দুঃখীদেরকে সাহায্য-সহযোগিতা প্রদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তিনি মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, নিজ এলাকার দরিদ্র, এমনকি আপন আত্মীয়-স্বজনদের জন্য সামান্য পরিমাণে হলেও অর্থ প্রেরণের জন্য উপস্থিত মুসুল্লী-মেহমানদের অনুরোধ জানান। তিনি বলেন, আমরা কেউ যেন এ ধরনের সাহায্য প্রদানের মাধ্যমে নাজাতের দরজা থেকে কেউই বঞ্চিত না হই। পবিত্র লায়লাতুল বরাতের গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, এ দিন আল্লাহ মানুষের জন্য পরবর্তী বছরের সব কিছু নির্ধারণ করেন। ঐ রজনীতে ইবাদত-বন্দেগী করলে আল্লাহ হয়তো খুশী হয়ে আমাদের মৃত্যুর তারিখ পরিবর্তন করতে পারেন, আমাদের জন্য উত্তম ভাগ্য নির্ধারণ করতে পারেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কিন্তু কিছু সংখ্যক বিপথগামী আলেম লায়লাতুল বরাত’কে বেদাত ও শিরক হিসেবে আখ্যায়িত করে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। এদের ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি সবাই সতর্ক থাকার পরামর্শ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষকের নৈতিকতাবিরোধী অপকর্ম সম্পর্কে সংবাদপত্রে প্রকাশিত খবরে উদ্বেগ প্রকাশ করে আলহাজ্জ্ব মোহাম্মদ আব্দুল টুপন তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের দাবী জানান। তিনি বলেন, এসব অসৎ শিক্ষকের কারণে বহু ছাত্রী তাদের সম্ভ্রম হারিয়েছ, কিংবা লেখাপড়া ছেড়ে দিয়েছে, এমনকি আত্মহত্যা করেছে। এদের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান, কেননা এটা আমাদের ঈমানী দায়িত্ব। তিনি বলেন, এ ধরনের অপরাধের প্রতিবাদ করা না হলে নিরাপরাধ মানুষের ওপর বেশী বিপদ নেমে আসে।
আলহাজ্জ্ব মোহাম্মদ আব্দুল টুপন তার ভাষণে বাংলাদেশ ও এর জনগণের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে বলেন, সঠিক ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশের জনগণ সামনে এগিয়ে যাবে এমনটাই আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করি। আমাদের মধ্যে স্বদেশপ্রেম, আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ, সৃষ্টি হোক। বিশ্বের সব মানুষ যেন পরকালের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে আল্লাহর কাছে তেমন সাহায্য কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।
মিলাদ ও মুনাজাতপূর্ব আলোচনায় মাওলানা ওলিউল্লাহ মোঃ আতিকুর রহমান জনহিতকর কাজে আলহাজ্জ্ব মোহাম্মদ আব্দুল টুপনের অবদানের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। মাওলানা বলেন, তিনি গরীব-দুঃখীদের খবর নিয়ে থাকেন। দুঃখী ও অভাব-অনটনগ্রস্তদের সমস্যা দূরীভূত করতে সর্বাত্মক চেষ্টা চালান। ইসলাম ও মানুষের জন্য নানা ফ্রন্টে কর্মতৎপরতা অব্যাহত রেখেছেন। আল্লাহ যেন তাকে এমন কাজে আরো বেশী ভূমিকার রাখার সুযোগ করে দেন, তেমন ক্ষমতা প্রদানে আল্লাহর কাছে দোয়া করার জন্য সবাইকে আহ্বান জানান। তিনি বলেন, যেন এটাই প্রকৃত ঈমানদারের লক্ষণ। এ দায়িত্ব পালন না করলে প্রকৃত মোমেন হওয়া যায় না। মুনাজাতে পরলোকগত মুসলমানদের সমস্ত গুণাহ মাফ করার জন্য আল্লাহর রহমত এবং জীবিত মুসলমানরা যেন ইসলামের সঠিক পথে নিষ্ঠাবান থাকার শক্তি অর্জন করে সে জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়। ইফতারের শেষ মাগরিব নামাজ আদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘঠে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং