Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

বাহারি ডিজাইন ও চোখ ধাঁধানো রঙের ঈদ পোশাক নিয়ে নিউ ইয়র্কের ফ্যাশন হাউস এখন সম্পূর্ণ প্রস্তুত

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: August 11, 2012 | 11:28 AM

হাকিকুল ইসলাম খোকন, বাপ্‌স নিউজ, নিউইয়র্ক :  বাহারি ডিজাইন ও চোখ ধাঁধানো রঙের ঈদ পোশাক নিয়ে নিউ ইয়র্কের ফ্যাশন হাউস  এখন সম্পূর্ণ প্রস্তুত। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তৈরি পোশাক নিয়ে    সাজানো হয়েছে ফ্যাশন হাউজগুলো। মেয়েদের পোশাকে ভারতীয় জামার চাহিদা একটু  বেশি। ছেলেদের বাংলাদেশ ও পাকিস্তানের পাঞ্জাবির চাহিদা রয়েছে। তবে  বাংলাদেশী জামা কাপড়েরও ভালো কদর IMG_6152___SaKiL___2
রয়েছে।নিউইয়র্কের  বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, এস্টোরিয়া, ব্রুকলীন ও  ব্রঙ্কসের ফ্যাশন স্টোরে দেওয়া হচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। বাংলাদেশ,  পাকিস্তান এবং ভারতের বিভিন্ন কোম্পানীর শাড়ী, সেলোয়ার, কামিজ, লেহেঙ্গা,  থ্রি পিস, পাজামা, পাঞ্জাবী, শিশু-কিশোরদের পোষাকসহ কারুকার্যময় জুতার  সমাহার ঘটেছে দোকানে দোকানে। জ্যাকসন হাইটস এবং জ্যামাইকার কয়েকটি দোকানে  বেচাকেনার আভাস দেখে স্টোরের মালিকরা  প্রকাশ  করেন, এবছর গতবারের চেয়ে ভালো ব্যবসা হতে পারে।

Runi___SaKiL___5

ডিজাইনার   রুনি ইতিমধ্যেই পোষাকশিল্পে তৈরী করেছেন নিজস্ব ভুবন। দেশীয় কৃষ্টি ও   আধুনিকতার সমন্বয়ে তৈরী করেন রুচিশীল পোষাক; যা দৃষ্টিনন্দন   নি:সন্দেহে। নিউইয়র্কে  জ্যাকসন হাইটসে রয়েছে নিজস্ব শো-রুম (রুনিস্ ডিজায়ার)।  এছাড়া অন্যান্য  বুটিকের পক্ষ থেকেও প্রস্তাব এসেছে ডিজাইনার কর্ণার হিসেবে  যোগ দেয়ার  জন্য। এরই ধারাবাহিকতায় সাওয়ারিয়া 37-24, 74 Street, Jackson Heights, NY 11372,   Phone: 718-672-3770 বুটিকে ডিজাইনার রুনি তার ডিজাইনকৃত পোষাকের কর্ণার   এর মাধ্যমে সাওয়ারিয়ায় যোগ করেছেন নতুন মাত্রা।

Runi___SaKiL___6

বছরের   পুরো সময়টা ডিজাইনার রুনি একাগ্রচিত্তে মনোনিবেশ করেন পোষাক  শিল্পে  নতুন  ডিজাইন সৃষ্টির উন্মাদনায়;মুসলমানদের ঈদকে সামনে রেখে রুনির মনে এনে  দেয়  নতুন  উদ্দিপনা  এবারেও ঘটেনি তার ব্যতিক্রম। বিভিন্ন রং এর সমাহারে  তৈরী  করেছেন  আকর্ষণীয় ডিজাইন। উপস্থিত ক্রেতা দর্শকদের ভুয়সী প্রশংসা  ডিজাইনার  রুনির  অবস্থান সহজেই অনুমেয়।

Runi___SaKiL___7

নিউইয়র্কের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনার রোজিনা আহমেদ রুনি বার্তা সংস্থা বাপ্‌স নিউজকে জানিয়েছে,  এবার আমার  করা ডিজাইন জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটের সাওয়ারিয়া,রুনিজ  ডিজাইন এবং  কানাডার টরেন্টোর লিটল বাংলাদেশে বিক্রি হচ্ছে। আমি  জর্জেট,কোটা ও মসলিনের  ওপর লম্বা জামা বেশী করেছি।

Runi___SaKiL___4

ফ্যাশন    ভক্ত অনুরাগীদের জন্য এখন থেকে সাওয়ারিয়ায় নিয়মিত ডিজাইনার  রুনির    ডিজাইনকৃত পোষাক পাওয়া যাবে।  ছুটির দিনে ঈদ বাজার ভালো জমলেও সপ্তাহের   অন্যান্য দিন এখনো জমে উঠেনি।

Runi___SaKiL___3

মধ্যবিত্ত শ্রেণীর পছন্দ বুঝে পোষাকের প্রাইস রেখেছি সীমিত। ৫০ থেকে ৩০০ ডলারের মধ্যে রয়েছে আমার পোষাকের মূল্য।তিনি জানান, মাঝারী দামের পোষাক বেশী বিক্রি হচ্ছে। বিশেষ করে ২০০ থেকে ৪০০ ডলারের মধ্যেই গ্রাহকরা সিমাবদ্ধ থাকছেন। তিনি আরো জানান, লম্বা থ্রিপিছের বিশাল কালেকশন রয়েছে তার ২ টি স্টোরেই।এবছর শাড়ী,জামা-কাপড় ভালই বিক্রি হচ্ছে।
Runi___SaKiL___8
রুনি বার্তা সংস্থা বাপ্‌স নিউজকে আরো জানান , সেপ্টেম্বর ও অক্টোবরে যারা বিয়ে করবেন তারা এখনই তাদের পছন্দসই পোষাক  কিনছেন। এবছরের কেনাকাটা প্রসঙ্গে জানান, মহিলারা শাড়ীর চেয়ে সালোয়ার  কামিজকেই বেশী প্রাধান্য দিচ্ছেন।আমাদের পোষাকের গুণগতমানের কারণে সারা বছরই কাষ্টমারদের সহযোগিতা পেয়ে থাকি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV