নিউইয়র্কের পথমেলা উৎসর্গ করা হলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি
বাপ্স নিউজ : নিউইয়র্ক : প্রবাসে বাংলাদেশীদের সর্ববৃহৎ পথমেলাটি উৎসর্গ করা হলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি। ২৬ আগস্ট নিউইয়র্ক সিটির ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডে এ মেলা অনুষ্ঠিত হবে ‘চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন’ (সিএমবিবিএ) এর উদ্যোগে। গত ৭ বছর যাবত এ পথমেলা অনুষ্ঠিত হচ্ছে বাঙালি সংস্কৃতির জয়গানে। ৯ আগস্ট সন্ধ্যায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) ব্রুকলীনে সুগন্ধ্যা রেস্টুরেন্টে সিএমবিবিএ’র সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
ব্রুকলীন পথমেলা কমিটির সদস্য সচিব আশিকুল হাই সাইয়েদের সঞ্চালনে এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পথমেলা কমিটির যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন, সিএমবিবিএর সভাপতি ফখরুল হক, সহসভাপতি রফিক পাটোয়ারি, সাধারণ সম্পাদক মোহাম্মদ এল আলী, ক্রীড়া সম্পাদক মোখলেসুর রহমান, মিডিয়া পার্টনার এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম, টাইটেল স্পন্সর রিচমন্ড কানাডা সিটি পূর্বাচল-এর কর্মকর্তা বাহালুল সাইয়েদ উজ্জল এবং ইতিহাদ এয়ারলাইন্সের প্রতিনিধি মো. শাহীন। এ সময় জানানো হয় যে, এ মেলায় বাঙালি সংস্কৃতির জয়গানের পাশাপাশি বাঙালি পণ্যেরও ব্যাপক সমাহার ঘটানো হবে। এখানে থাকবেন মূলধারার রাজনীতিকদের মধ্যে কংগ্রেসওস্যান ইভেটি ডি কার্ক এবং ব্রুকলীন বরো প্রেসিডেন্ট মার্টি মার্কুইজসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা।
মেলায় শ’খানেক স্টল থাকবে। মূলমঞ্চ থেকে সঙ্গীত পরিবেশন করবেন এন্ড্রু কিশোর, কনক চাঁপা, সোনিয়া, ফকির শাহাবুদ্দিনসহ বিশিষ্ট শিল্পীরা। পথমেলার প্রধান আকর্ষণ হচ্ছে ১০ ডলারের টিকিটে প্রথম পুরস্কার পূর্বাচল সিটিতে ৩ কাঠার একটি পট। এছাড়াও রয়েছে সম্পূর্ণ নতুন একটি গাড়ি, নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমানের টিকিট। মেলা আয়োজনের প্রাথমিক বাজেট হচ্ছে এক লাখ ডলার অর্থাৎ ৮২ লাখ টাকা।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং