এমডিজি অর্জনে সাফল্যের জন্য শেখ হাসিনার জাতিসংঘ পদক গ্রহণ

ইউএসএনিউজএনওয়াই ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন বিশেষ করে শিশু মৃত্যু হার হ্রাসে বাংলাদেশের বিশেষ কৃতিত্বের জন্য গতকাল জাতিসংঘ পদক গ্রহণ করেছেন। নিউইয়র্কের এস্টোরিয়া হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘বিশেষ করে শিশু মৃত্যুহার ৫০ শতাংশ কমিয়ে আনার ক্ষেত্রে আমাদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে শেখ হাসিনা দেশের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন।’
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনের পাশাপাশি উচ্চপর্যায়ের এমডিজি সম্মেলনের একদিন আগে বাংলাদেশ ও আরো ৫টি দেশকে এ পদক প্রদান করা হয়। পুরস্কার প্রদান কমিটি এমডিজি’র লক্ষ্য অর্জন প্রচেষ্টায় শেখ হাসিনার ব্যক্তিগত নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
পুরস্কার গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন, ‘এ পুরষ্কার আমাদের জন্য উৎসাহব্যঞ্জক। কারণ সাম্প্রতিক বিশ্ব মন্দা, বিশ্ব উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সত্ত্বেও ২০১৫ সাল নাগাদ এমডিজি’র লক্ষ্য অর্জন প্রচেষ্টায় আমরা কোন রকম ছাড় দেইনি।’
২০০০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের এক অধিবেশনে ৮ দফা এমডিজি নির্ধারণের দশ বছর পর এই পুরস্কার প্রদান করা হল। ওই অধিবেশনেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা অংশ নিয়েছিলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমাদের শ্রদ্ধেয় নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি বরাবরই হৃদয়ের গভীর থেকে শিশুদের কল্যাণের বিষয়টি বিবেচনা করি। রবি ঠাকুর বলেছিলেন, ‘যতোবার একটি শিশু জন্ম নেয়, ততোবার নতুন করে আমার ভেতর এ বিশ্বাস জন্মে ঈশ্বর মানুষকে ছেড়ে যাননি।’
কর্মকর্তারা জানান, জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সমর্থনই এ পুরস্কার প্রদানের লক্ষ্য। কারণ জাতিসংঘ এমডিজি অর্জনে সদস্য দেশগুলোর জন্য ১৫ বছরের সময়সীমা নির্ধারণ করেছিল।
সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক পৌঁছানোর কয়েক ঘন্টার মধ্যেই এ পুরষ্কার প্রদান করা হল। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) এ কে খন্দকার, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও আজমিনা সিদ্দিকী রূপন্তিসহ সিনিয়র সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ








