Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমী ইউএসএ’র আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: August 13, 2012 | 12:44 AM

তৈয়বুর রহমান টনি, নিউইর্য়ক : বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেননি। তিনি রাজনীতি করেছেন মানুষের জন্য। বার বার প্রধানমন্ত্রী হওয়ারাজনীতিনা। বঙ্গবন্ধু একাডেমী ইউএসএ উদ্দ্যগে জাতীয় শোক দিবস ও ইফতার মহাফিললের আয়োজন করেন গত কাল শনিবার জ্যামাইকা হীল সাইডে টিক্কা গার্ডনে সন্ধাঁ ৭ টায়। প্রতিষ্টাতা ও সভাপতি নূরুল আবেদিন সভাপতিত্বে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ইফতার মহাফিলে উক্ত অনুষ্টানে পরিচালনা করেন রাজু আহমেদ মোবারাক ও ফাহিম রেজা নূর।বিশ্বজাহানের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জাহাঙ্গীর আলম। বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ২১ শের পদক ড, মনসুর খান, বিশেষ অতিথিরা ছিলেন সাবেক ভয়েস আমেরিকার জাকিয়া খান, নাঈমাখান, নাছরীম আহমেদ,ও শরাফসরকার।

সভাপতি নূরুল আবেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, তার বড় অর্জন ছিল তিনি সবাইকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। এটি তিনি করতে পেরেছিলেন নীতির প্রশ্নে আপস না করার কারণে। তিনি প্রধানমন্ত্রী হতে চাননি। তিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আমি এই নিউইর্য়কে একটি মিউজিয়াম বানাবো এখানে থাকবে বঙ্গবন্ধুর উপর লেখা বই, বিভিন্ন ডোকমেন্ট ও তার ছবি যা নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরবো। ড, মনসুর খান বলেন এই সরকারের কাছে দাবি যুদ্ধাপারাদিদের বিচার এ বুছরের মধ্যে দেখতে চাই।

জাকিয়া খান বলেন আমি বঙ্গবন্ধু পরিবারের সাথে অনেক আনুষ্টানে ছিলাম এবং বেগম ফজিলাতুন্নেছা কেবল বঙ্গবন্ধুর সহধর্মিণীই নন; বাঙালির মুক্তি সংগ্রামে অনন্য অনুপ্রেরণাদাত্রী। আর বঙ্গবন্ধুকে ও দেখেছি কাউকে সে একবার দেখলে কখনো ভুলেনা সবার নাম তার মুখস্হ। আমি কোন এক অনুষ্টানে দেখলাম বঙ্গবন্ধুকে কোন ব্যাক্তিকে সে না দেখলে তা নাম ধরে জিজ্ঞাসা করেন তাকে দেখছিনা কেন,এইছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শরফ সরকার তিনি বলেন, রাজনীতি হলো মানুষের জন্য। অতীতে রাজনীতিবিদদের মুল্যায়ণ হতো তিনি কতো দিন জেল খেটেছেন তা দিয়ে। আরোও বলেন, বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে রাজনীতি করা তার প্রতি অশ্রদ্ধা। নাছরীম আহমেদ বলেন, ছাত্রলীগ না হলে বঙ্গবন্ধুর জন্ম হতো না। অনেকে বলে ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। আসলে ছাত্রলীগ থেকেই আওয়ামী লীগের জন্ম হয়েছে। তিনি বলেন, স্হাপতি বঙ্গবন্ধুর নামে একটি লাইব্রেরী ও মিউজিয়াম করার চিন্তা ভাবনা করছি নিউইর্য়কে।জাকারিয়া চৌধুরী বলেন বঙ্গবন্ধু নীতি আর আদর্শের রাজনীতি করতেন। ত্যাগের রাজনীতি করতেন।

আরোও বক্তব্য রাখেন নাদিম আহমেদ, জুনায়েদ এ খান, মিনহাজ আহমেদ সাম্মু, শামছুল আলম, আল-আমিন বাবু, তৈয়বুর রহমান টনি, কামানুদ্দিন এ চৌধুরী, মোজায়ক হোসেন, নাছ্রিন চৌধুরী, আইরিন পাভীন, ফাহীম রেজা নুর, হারুন আরা রোজী, মোশারফ হোসেন, কমর উদ্দিন, প্রমি আক্তার, আমিনুল ইসলাম কলিন্স।আরো উপস্তিত ছিলেন রথিন্দ্র নাথ, শহিদ হাসান, আব্দুর রাজ্জাক, জহিরুল ইসলাম, জসীম উদ্দিন, রফিকুল আলম, আব্দুল কাদের সাহিন, শাহ মাহাবুব, আলমগীর, কাজী তোফায়েল, সুব্রোত তালুকদার,মেহের চৌধুরী, শামীম আরা আফিয়া ও সাইফুল্লা ভূইয়া। আনুষ্টানের মাঝে মাঝে কবিতা ও আবৃতি করেন তাজুল ইমাম ও মোঞ্জুর আহমেদ। পরিশেষে গনসংঙ্ঙ্গীত পরিবেশন করেন তাহমিনা শহীদ, বাবলী হক, আল-আমিন, প্রমি আক্তার, নাসরীন আহমেদ,জাকিয়া খান ও নাঈমা খান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV