ঋণগ্রহীতারাই গ্রামীণ ব্যাংকের এমডি মনোনয়ন করুক- মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়টি ঋণগ্রহীতাদের ওপরই ছেড়ে দেয়ার কথা বলেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। একই সঙ্গে পদ্মা সেতু নিয়ে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন রয়েছে বলেও জানান তিনি।
সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাত্ শেষে রাষ্ট্রদূত মজীনা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র চায় ঋণগ্রহীতারাই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোনয়ন করুক। তিনি বলেন, ইতিপূর্বে গ্রামীণ ব্যাংকের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে সেটাও অর্থমন্ত্রীকে জানানো হয়েছে। বিশ্বব্যাপী গ্রামীণ ব্যাংকের একটি পরিচিতি রয়েছে উল্লেখ করে মজীনা বলেন, এই ব্যাংকের টেকসই উন্নয়নের লক্ষ্যে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া উচিত। সেইসঙ্গে এর একটি স্বতন্ত্র পরিচালনা বোর্ড থাকা উচিত যেখানে ঋণগ্রহীতারাই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনোনয়ন দেবেন।
পদ্মা সেতু প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, পদ্মা সেতুর বিষয়ে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন রয়েছে। আশা করি, এর একটি সমাধান বেরিয়ে আসবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় আগামীতে বাংলাদেশ এশিয়ার উদীয়মান অর্থনীতি হিসাবে আবির্ভূত হোক এবং বাংলাদেশের বিভিন্ন পণ্যের (তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, পাট, চামড়াজাত পণ্য) রফতানি আরো বা?ড়ুক।
অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্কালে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা নিয়েও রাষ্ট্রদূতের কথা হয়। কিছু তথ্যে অর্থমন্ত্রী দ্বিমত পোষণ করেন। যেমন: বাংলাদেশে শিশু মৃত্যুহার ৪১ শতাংশ উল্লেখ করলে অর্থমন্ত্রী তা সঠিক নয় বলে মন্তব্য করেন।ইত্তেফাক
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes