Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

অলিম্পিক : বিদায় লন্ডন দেখা হবে রিওতে

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: August 13, 2012 | 2:04 PM

 

Details

মোতাহেরহোসেন মাসুম, লন্ডন থেকে : সারা বিশ্বের কোটি কোটি মানুষকে আনন্দে ভাসিয়ে গত রবিবার রাতে এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ভেঙ্গে গেল লন্ডন অলিম্পিকের মিলন মেলা। একই সাথে নতুন স্বপ্নের সূচনা হলো লন্ডনে পরবর্তী আসরের আয়োজক ব্রাজিলের রিও ডি জেনিরো নগরীর হাতে অলিম্পিকের পতাকা তুলে দেয়ার সুবাদে।

বিশ্ব ক্রীড়াঙ্গনে চার বছর পর পর আয়োজিত অলিম্পিকের ইতিহাসে ৩০তম এ আসরটিও আগেরগুলোর মতোই কিছু কালজয়ী অ্যাথলিটের নৈপুণ্যে মহাকালে ঠাঁই নেয়। উসেইন বোল্ট, মাইকেল ফেল্পস, মোহামেদ ফারা ব্যক্তিগত নৈপুণ্যে সবাইকে ছাড়িয়ে যান। ১৬ দিনের এ আসরে ৪৪টি বিশ্ব রেকর্ড ও ১১৭টি অলিম্পিক রেকর্ড হাঁকায় খেলোয়াড়রা।

অপরদিকে ইউরোপের ঘনায়মাণ অর্থনৈতিক সংকটের মধ্যেও নিজেদের সামর্থ্যের  জানান দিতে, অলিম্পিক আসরটিকে স্মরণীয় করে রাখতে নিজেদের উজাড় করে দেয় আয়োজক বৃটেন। এ জন্যই ইস্ট লন্ডনে শিল্প বর্জ্যের ভাগাড় স্টার্টফোর্ডে বৃটিশরা গড়ে তুলেছিল নয়ন জুড়ানো অলিম্পিক পার্ক। গত ক’দিন যা ছিল সারা দুনিয়ার অভিন্ন গন্তব্য। এর সুফলও পায় বৃটেন ১৬টি ক্রীড়ায় ২৯টি সোনাসহ ৬৫টি পদক জিতে। চলতি শতাব্দীতে এটাই তাদের সেরা সাফল্য। তাদের সামনে আছে শুধু চীন ও  পদক জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করা যুক্তরাষ্ট্র । আমেরিকানরা ৪৬টি সোনার পদক পায়। চীন পায় ৩৮টি। রবিবার গেমসের শেষদিনেও বৃটেনকে সোনা জেতান মুষ্টিযোদ্ধা অ্যান্থনি জোসুয়া।

বাংলাদেশের পাঁচজন ক্রীড়াবিদ এবারের অলিম্পিকে অংশ নেয়। প্রত্যেকের নৈপুণ্যের হিসেব করতে হয় ব্যক্তিগত বিবেচনায় ও অন্য পিছিয়ে থাকা ক্রীড়াবিদদের সাথে তুলনায়। তবে বাংলাদেশের সংগঠকদের কেউ কেউ এবার পদক জয়ের ‘খোয়াব’ দেখেছিলেন, কারো কারো অপেক্ষা ছিল অলৌকিক কিছু ঘটবে বলে। কিন্তু লন্ডন অলিম্পিক শুরু হলে তারা টের পান বিশ্ব ক্রীড়াঙ্গন থেকে তারা কত নক্ষত্রমন্ডল দূরে। ভারতের মতো শক্তিধর অর্থনীতির দেশের কোন সোনার পদক জিততে না পারা থেকেও বোঝা যায় অলিম্পিকে পদক জয় কত কঠিন। ভারত এবার দুটি রুপা ও চারটি তামা মিলিয়ে মোট ছয়টি পদক পায়। দক্ষিণ এশিয়া থেকে আর কোন দেশ পদক তালিকায় নাম লেখাতে পারেনি।

অলিম্পিকের নিয়ামক আওসি সভাপতি জ্যাক রগা তাই বলেন,‘আধুনিক ক্রীড়ার রূপকার যে দেশটি, তারাই ফেয়ার প্লে ও প্রতিদ্বন্দ্বিতায় নতুন প্রাণের সঞ্চার করেছে। দুই সপ্তাহ ধরে লন্ডন ছিল বিশ্বের হূদস্পন্দন।’

খেলোয়াড়ী নৈপুণ্যে অবশ্য সবাইকে ছাড়িয়ে যান জ্যামাইকান সুপারস্টার বোল্ট যিনি স্প্রিন্টের ইতিহাসকে নতুন করে লেখাতে বাধ্য করেন। তিনি শুধু চার বছর আগে বেজিং অলিম্পিকে আবির্ভাবেই জেতা ১০০, ২০০ মিটারের দৌড় এবং চারগুনীতক ১০০ মিটারের রিলের সোনার পদক তিনটিই ধরে রাখেননি, প্রায় একক নৈপুণ্যে বিশ্ব রেকর্ড গড়েছেন শেষেরটিতে। তিন বছর ধরে কিংবদন্তি  হওয়ার দাবি  করা এই ক্যারিবীয় স্প্রিন্টার ইতিহাসের নতুন উচ্চতায় উঠে নিজেই ঘোষণা দেন,‘আমি এখন  জীবন্ত কিংবদন্তি।’

বৃটেন ১৯০৮ সালের পর আধুনিক অলিম্পিকে সবচেয়ে বেশি অলিম্পিক জয়ের পথে উপহার দেয় জনাকয়েক কালজয়ীকে। এদের অন্যতম গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত সোমালিয়া থেকে আসা অভিবাসী বৃটিশ মো. (মোহাম্মদ) ফারার পাঁচ ও দশ হাজার মিটারের দৌড়ে সোনা জয়ের ঘটনা। ডেভিড রুডিশার ৮০০ মিটারের বিশ্বরেকর্ড গড়ে সোনা জয়ও ছিল নজরকাড়া ঘটনা। তবে দলগত নৈপুণ্যে অংশগ্রহণকারী সব দেশকে ছাড়িয়ে যায় এবার যুক্তরাষ্ট্র। মেয়েদের চারগুনীতক ১০০ মিটারের রিলেতে তো আমেরিকানরা ২৭ বছরের পুরোনো বিশ্বরেকর্ডটি গুঁড়িয়ে দেয়।

সোনার পদক না পেয়েও অলিম্পিক ইতিহাসে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অস্কার পিস্টোরিয়াস। দুটি কৃত্রিম পা নিয়ে তিনি সম্পূর্ণ শরীরের প্রতিদ্বন্দ্বীদের সাথে দৌড়িয়েছেন ৪০০ মিটার ও চারগুনীতক ৪০০ মিটারের রিলেতে।

ফেল্পস তার ক্যারিয়ারের যবনিকা টানেন লন্ডন অলিম্পিকে চারটি সোনা ও দুটি রুপা জিতে। তিনি অলিম্পিকে সবচাইতে বেশি পদক জয়ে সোভিয়েট ইউনিয়নের জিমন্যাস্ট ল্যারিসা তাতিয়ানার ৪৮ বছরের পুরোনো রেকর্ডটি নতুন করে গড়েন। বেজিং অলিম্পিকে একাই আটটি সোনা জেতা ফেল্পস অলিম্পিক ক্যারিয়ারের সমাপ্তি টানলেন মোট ২২টি পদক জিতে।

রিও ডি জেনিরোতে ২০১৬ সালে অনুষ্ঠেয় পরবর্তী অলিম্পিকের আগে নতুন কিশোরি তারকার আগমনীও শোনা গেছে লন্ডনে। আমেরিকান কিশোরি মিসি ফ্রাংকলিন ও ক্যাটি লেডেকি, লিথুনিয়ার রুটা মেইলুটিট, চীনের ইয়ে শিওয়েন এদের অন্যতম। ইয়ে শিওয়েনের ৪০০ মিটার মিডলে সাঁতারের সাফল্যে পশ্চিমী গণমাধ্যমের কানাঘুষা ছড়ানো বেজিং অলিম্পিকের স্বাগতিক ও পদক তালিকার শীর্ষ দল চীনকে ক্ষুব্ধ করে।

অস্ট্রেলিয়া পদকজয়ে অলিম্পিকের বরাবরের শক্তি হলেও এবার একটি সোনা, ছয়টি রুপা ও তিনটি রুপার বেশি জিততে না পারায় তাদের পারফর্মেন্সের অধোগতি ক্রীড়ামোদীদের হতাশ করে। ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকের পর এটাই ছিল তাদের সবচাইতে খারাপ ফল।

বৃটেন এবার তৃতীয় হয়। ফারা ছাড়াও লন্ডন অলিম্পিকের ‘পোস্টার গার্ল’ জেসিকা এনিসের হেপটাথলন বিজয়, ক্রিস হোয়ের ক্যারিয়ারের ষষ্ঠ সোনা, ট্যুর ডি ফ্রান্স জেতার পর অলিম্পিকেও ব্রাডলি উইগিন্সের সাফল্য, উইম্বলডনে রজার ফেদেরারকে বিস্ময়ে বিমূঢ় করে অ্যান্ডি মারের চ্যাম্পিয়ন হওয়া ছিল বড় মাপের ঘটনা।

আট ব্যাডমিন্টন খেলোয়াড়কে মেয়েদের দ্বৈতের ফাইনালে উঠতে আপোষে খেলার কারণে ডিসকোয়ালিফাই করাও ছিল অন্যতম আলোচিত ঘটনা। বেজিং অলিম্পিকে চীনের সবচাইতে আলোচিত ক্রীড়াবিদ লিউ জিয়াংয়ের হিটেই খোড়ানোর পর লন্ডনে এসেও আবার বিপর্যয়ের মধ্যে পড়েন প্রথম হার্ডলেই পড়ে গিয়ে। শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়ে প্রতীকী ভাবে হলেও তার দৌড় শেষ করা দর্শকদের প্রশংসা পায়। যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার মানটেও মিচেলও চারগুনীতক ৪০০ মিটারের রিলেতে পড়ে গিয়ে পা ভাঙ্গেন। এরপরও তিনি দৌড় শেষ করতে সক্ষম হন। এসবই অলিম্পিকের মূল চেতনা।

মেয়েরা এবারের অলিম্পিককে নতুন উচ্চতায় তুলে আনে। নিকোলা অ্যাডামস, কেটি টেইলর ও ক্ল্যারেসা প্রথমবারের মতো আয়োজিত অলিম্পিক বক্সিংয়ে সোনা জেতেন। অপরদিকে তিন মুসলিম দেশ সৌদি আরব, কাতার ও ব্রুনাই প্রথমবারের মতো তাদের মহিলা অ্যাথলিটদের পাঠায়। আর তাই প্রথমবারের মতো কোন অলিম্পিকে সবগুলো দলে মহিলা অ্যাথলিট থাকার বিরল নজির গড়ে ওঠে। যদিও সৌদি জুডোকা ওজডান শাহেরকানি সৌদি আরবের পক্ষে প্রথম অ্যাথলিটের সম্মান পেলেও তার হিজাব পরে অংশগ্রহণ নিয়ে অনেক বিতর্ক হয়। তার ঐতিহাসিক অভিষেক ৮২ সেকেন্ডের বেশি স্থায়ী না হলেও তিনি হিজাব পরেই অংশ নেন।

এদিকে বেলারুশের নাদজেয়া ওসটাপুচেক ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ায় তার সোনার পদক কেড়ে নেয়া হয়। নিউজিল্যান্ডের ভেলেরি অ্যাডামসকে তুলে আনা হয় প্রথম স্থানে।

ইতিহাসে লন্ডন অলিম্পিকের অবস্থান কোথায় হবে সে আলোচনার মধ্যেই আপাতত বৃটিশ রাজধানী ছাড়ছে খেলোয়াড়, সংগঠক, বিদেশি দর্শক ও সাংবাদিকরা। বিবিসি জানায়, লন্ডনের বিমান বন্দরগুলোকে আগামী রোববার পর্যন্ত প্রতিদিন দুই লাখ মানুষের বিদায় নিয়ে ব্যতিব্যস্ত থাকতে হবে।

এদিকে ২৯ আগস্ট থেকে ৫৬০ একরের অলিম্পিক পার্কে শুরু হবে প্যারা অলিম্পিক। ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV