Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

রোজায় ক্ষতি নেই

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: August 13, 2012 | 5:28 PM

অন্তঃসত্ত্বা নারীরা রোজা রাখলেও নির্দিষ্ট সময়ের আগেই জন্মদানের আশঙ্কা খুব একটা নেই। তবে এসব নারীর সন্তান আকারে ছোট হয়। লেবাননের একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।
বৈরুতের রোজাদার ২০১ জন অন্তঃসত্ত্বা ও ২০১ জন রোজা না রাখা নারীর ওপর গবেষণা চালানো হয়। গবেষকেরা দেখেছেন, গর্ভধারণের ৩৭ সপ্তাহ আগে যেসব নারী রোজা রাখেন আর যাঁরা রাখেন না তাঁদের সন্তান জন্মদানের হারে বড় কোনো পার্থক্য নেই। গবেষণার ফল আন্তর্জাতিক সাময়িকী বিজেওজিতে প্রকাশ করা হয়েছে।
গবেষক দলের প্রধান আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত মেডিকেল সেন্টারের অধ্যাপক আনোয়ার নাসার বলেন, ‘নির্দিষ্ট সময়ের আগে সন্তান জন্মদানের ক্ষেত্রে বড় ধরনের কোনো ঝুঁকি নেই। কিন্তু রমজানে রোজা রাখা নারীদের সন্তানের গড় ওজন কম হওয়াটা সতর্কবার্তা।’
গবেষণাকালে সব নারীকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। এতে দেখা যায়, প্রতি গ্রুপের ২১ জন নারী ৩৭ সপ্তাহের আগেই সন্তান জন্ম দিয়েছেন। সন্তান জন্মদানের ক্ষেত্রে এই সময়টাকে অপ্রাপ্তকাল হিসেবে বিবেচনা করা হয়। সন্তান প্রসব করা নারীদের মধ্যে দেখা গেছে, রোজা না রাখা একজন নারীর বিপরীতে রোজা রাখা তিনজন নারী ৩৭ সপ্তাহের আগে সন্তান প্রসব করেন।
গবেষণায় দেখা গেছে, রোজা রাখা নারীদের সন্তানদের গড় ওজন প্রায় তিন কেজি। আর রোজা না রাখা নারীদের সন্তানদের তিন কেজি ২০০ গ্রাম। এই পার্থক্যের একটা সম্ভাব্য কারণ হতে পারে, অন্তঃসত্ত্বা নারীরা রমজানে ওজন কমানোর পরিকল্পনা করে থাকেন। রয়টার্স।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV