Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

দৈনিক সাত থেকে আট ঘণ্টা ঘুমই যথেষ্ট, বেশি ঘুমাচ্ছেন কি?

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: August 13, 2012 | 5:34 PM

 ডেস্ক  : ঘুম হচ্ছে না, অনিদ্রা সমস্যার কথা আমরা সবসময় শুনতে পাই। কিন্তু কেউ কখনও অভিযোগ করেন না বেশি ঘুম নিয়ে। কখনোই কেউ চিকিৎসকের কাছে যাননি ঘুম বেশি হচ্ছে এমন অভিযোগ নিয়ে। এবার অতিরিক্ত ঘুমানো লোকদের জন্য সতর্কতা জারি করেছেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবে দৈনিক সাত থেকে আট ঘণ্টা ঘুমই যথেষ্ট। এর চেয়ে বেশি ঘুমালে সেটিকে রোগ বলেই অভিহিত করছেন চিকিৎসকরা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অতিরিক্ত ঘুমের বিষয়টিকে হাইপারসমনিয়া বলা হয় এবং এটি অস্বাভাবিক। এ রোগের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, একবার ঘুমিয়ে গেলে আর না উঠতে পারা। একই সঙ্গে শারীরিক দুর্বলতা, অস্থিরতা, চিন্তাশক্তি কমে যাওয়া, ক্ষুধামন্দা এমনকি মনে রাখার ক্ষমতাও কমে আসে এ রোগের ফলে।

ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক অনিল পাতিল বলেন, বয়সের কারণে মানুষের ঘুমজনিত অভ্যাসের পরিবর্তন হয়। নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে কতটুকু ঘুম একজন মানুষের দরকার হয়। তবে অতিরিক্ত ঘুম শরীরের জন্য খুবই ক্ষতিকর। এটি শারীরিক-মানসিক এমনকি সামাজিক সমস্যাও তৈরি করে একজন ভুক্তভোগীর জন্য। এ জন্য চিকিৎসকরা নিয়মমাফিক জীবনযাপনের পরামর্শ দেন ঘুমকাতুরে মানুষদের। একই সঙ্গে নিয়মিত খাদ্যাভ্যাসের নির্দেশও দিয়েছেন তারা। অন্যথায় চরম ক্ষতি হয়ে যেতে পারে অতিরিক্ত ঘুমের জন্য। সূত্র : জি নিউজ।সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ