Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

লাইলাতুল কদরের ফজিলতময় রাতটিতেই আমাদের ওপর বর্ষিত হয় আল্লাহপাকের অশেষ রহমত ও নেয়ামত

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: August 14, 2012 | 6:09 PM

মাওলানা শাহ আবদুস সাত্তার : মাহে রমজান আমাদের জন্য নিয়ে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত শুভ বার্তা। আর লাইলাতুল কদরের এই ফজিলতময় রাতটিতেই আমাদের ওপর বর্ষিত হয় আল্লাহপাকের অশেষ রহমত ও নেয়ামত। তাই আজ দিবাগত রাত এই লাইলাতুল কদরের পরম মুহূর্তে সর্বশক্তিমান আল্লাহপাকের কাছে মাগফিরাত-নাজাত কামনা করার পরম সুযোগ আমরা লাভ করে থাকি। আল্লাহ তাঁর প্রিয় হাবিবকে জিজ্ঞেস করেছিলেন, হে আমার প্রিয় হাবীব, আপনি কি আদৌ জানেন, এ রাতের মাহাত্ম্য ফজিলত বরকত নেয়ামত কত অপরিসীম। এরপর আল্লাহপাক পরওয়ারদিগার নিজেই ঘোষণা করেন—লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর সম্পর্কে হজরত রাসূলে করিম (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের ওপর বিশ্বাস রেখে অধিক সওয়াব প্রাপ্তির আশায় সারা রাতব্যাপী ইবাদত-বন্দেগি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে করা সব গোনাহ খাতা মার্জনা করে দেবেন। আরেকটি হাদিসে উল্লেখ আছে—যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত-বন্দেগির মাধ্যমে অতিবাহিত করে আল্লাহপাকের হক আদায় করেছে—আল্লাহপাক তার মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেবেন। পবিত্র লাইলাতুল কদর নির্দিষ্ট তারিখ সম্পর্কে হজরত রাসূলে মকবুল (সা.)-এর একটি হাদিস এখানে উল্লেখ প্রয়োজন। হজরত আয়শা সিদ্দিকা (রা.) বর্ণনা করেছেন, হজরত রাসূলে করিম (স.) লাইলাতুল কদরকে পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনের যে কোনো বেজোড় রাতে অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন। হজরত রাসূলে মকবুল (সা.)-এর নির্দেশ অনুযায়ী ২৬ রমজানের দিবাগত রাত অর্থাত্ ২৭ তারিখ রাতকেই বিশেষভাবে ‘লাইলাতুল কদর হিসেবে বিবেচনা করা হয়। অবশ্য কতিপয় সাহাবায়ে কেরাম স্বপ্নযোগে রমজানের শেষ সাত দিনের যে কোনো রাতে অনুসন্ধান করার কথা বলেছেন। হজরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, হজরত নবী পাক (সা.) পবিত্র রমজান মাসের শেষ দশ দিনের যে কোনো রাতে খোঁজ করার কথা বলেছেন। এমনিভাবে হজরত রাসূলে মকবুল (সা.)-এর বিভিন্ন হাদিস ও উক্তি মতে পবিত্র লাইলাতুল কদরের এ জন্যই অনুসন্ধান করার কথা বলা হয়েছে—যেন, আল্লাহর বান্দাগণ পবিত্র মাহে রমজানের শেষ দশ দিনের সম্ভাব্য দিনসমূহে বিশেষভাবে ইবাদত বন্দেগিতে তত্পর হয় এবং আল্লাহপাকের আরাধনা-উপাসনায় অতিবাহিত করতে থাকে—যাতে করে পবিত্রতম এ রাতের অনুসন্ধান করতে গিয়ে আল্লাহর বান্দাগণ সব রাতে ইবাদত বন্দেগিতে নিয়োজিত থেকে সব রাতকেই যেন লাইলাতুল কদরে পরিণত করে। আর এ কারণেই রমজানের শেষ ভাগে ইতিকাফ করার হুকুম রয়েছে। লেখক : সভাপতি, বাংলাদেশ সিরাত মিশন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV