Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় রাক্ষুসে বার্মিজ অজগর

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: August 14, 2012 | 6:27 PM

অজগরটি পরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞরাঅজগরটি পরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞরাI

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এভারগ্লেডস এলাকায় বিশাল আকৃতির একটি বার্মিজ অজগর ধরা পড়েছে। বিজ্ঞানীরা গতকাল মঙ্গলবার জানান, সাপটির পেটে ৮৭টি ডিম রয়েছে। ওই এলাকায় এত বড় অজগর ধরা পড়ার ঘটনা এটাই প্রথম। ফ্লোরিডা মিউজিয়াম অব ন্যাশনাল হিস্ট্রির সরীসৃপ সংগ্রহ বিভাগের ব্যবস্থাপক কেনেথ ক্রিসকো বলেন, অজগরটি ১৭ ফুট ৭ ইঞ্চি লম্বা। মোটা প্রায় এক ফুট। এটির ওজন ৭৪ দশমিক ৫ কেজি। এভারগ্লেডসে দক্ষিণ এশীয় প্রজাতির বিশালকায় সাপ প্রথম পাওয়া গিয়েছিল ১৯৭৯ সালে। এশিয়াটিক রক অজগর, কালো লেজের অজগর এবংভারতীয়রক অজগরসহ বার্মিজ প্রজাতির এই সাপকে নানা নামে ডাকা হয়। এসব সাপ স্থানীয় পাখি, হরিণ, বনবিড়াল, কুমির ও অন্যান্য প্রাণী শিকার করে। ফ্লোরিডায় বসবাসরত বার্মিজ অজগরের সংখ্যা কয়েক হাজার। ক্রিসকো বলেন, এদের বংশবিস্তার বা অস্তিত্ব রক্ষায় কেনো বাধা নেই। বরং স্থানীয় অন্যান্য প্রাণীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এ সাপ। ২৫ বছর আগে এদের সংখ্যা অনেক কম ছিল এবং খুব কমই দেখা যেত। এভারগ্লেডস ন্যাশনাল পার্কের বন্য প্রাণী বিশেষজ্ঞ স্কিপ স্নো বলেন, রাক্ষুসে এই প্রজাতির বংশবিস্তার রোধে অজগরটির ওপর পরীক্ষা-নিরীক্ষা চলছে। সাপটির পেটে ডিমের সংখ্যাই প্রমাণ করে, এরা উচ্চ প্রজননশীল। অজগরটিকে প্রদর্শনীর জন্য জাদুঘরে রাখা হবে। এএফপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ