Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে কণ্ঠশিল্পী সুমনা হকের একক চিত্রপ্রদর্শনী

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: August 14, 2012 | 6:39 PM

কণ্ঠশিল্পী হিসেবেই সুমনা হকের পরিচিতি। এ পরিচয়ের বাইরেও তাঁর আরো একটি পরিচয় আছে। তিনি একজন ভালো চিত্রশিল্পী। গত বছরের শেষের দিকে বেঙ্গল গ্যালারিতে তাঁর চতুর্থ একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। ‘মনের আকাশে রঙধনু’ শিরোনামের এই একক চিত্রপ্রদর্শনীটি করেছিলেন ৯ বছর বিরতির পর। এবার আবারও সুমনা হক হাজির হচ্ছেন তাঁর একক চিত্রপ্রদর্শনী নিয়ে। তবে তাঁর পঞ্চম একক চিত্রপ্রদর্শনী হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে। বাংলাদেশ দূতাবাসই সুমনা হকের এ চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে। ২৪ থেকে ৩০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ চিত্রপ্রদর্শনী চলবে। ২৪ আগস্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সুমনা হক তাঁর এবারের চিত্রপ্রদর্শনীর নামকরণ করেছেন ‘মনের রঙ্গে নিবিড় খেলা’। মোট ৩৪টি ছবি প্রদর্শনীতে স্থান পাবে। এর আগে ২০০২ সালে দেশের বাইরে প্রথমবারের মতো জাপানের টোকিওতে ‘নস্টালজিয়া’ শিরোনামে সুমনা হকের একক চিত্রপ্রদর্শনী হয়। ১৪ জুলাই সুমনা হক ওয়াশিংটনে গিয়েছেন এই চিত্রপ্রদর্শনীর কাজে। ফিরবেন আগামী ৫ সেপ্টেম্বর। সুমনা হক বলেন, ‘বাংলাদেশের দূতাবাসের আন্তরিক প্রচেষ্টাতেই এ প্রদর্শনী হতে যাচ্ছে। আমি তাঁদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমার বিশ্বাস প্রদর্শনীতে আগত অতিথিদের আমার আঁকা ছবি মুগ্ধ করবে।’কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV