Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

‘৩০ বছর আগের চেয়ে ডিম এখন বেশি পুষ্টিকর ও নিরাপদ’

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: August 15, 2012 | 3:18 AM

 ডেস্ক: বৃটেনভিত্তিক ইনস্টিটিউট অব ফুড রিসার্চের খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনকার ডিম ৩০ বছর আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর, নিরাপদ ও পুষ্টিগুণসম্পন্ন। এর কারণ পোল্ট্রি খামারগুলোতে মুরগির খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আগের চেয়ে অনেক বেশি ভিটামিন ডি ও অন্য পুষ্টি উপাদাসমৃদ্ধ খাবার খেতে দেয়া হচ্ছে। বেশির ভাগ পোল্ট্রি খামারেই এখন হাঁস-মুরগির খাবারের গুণগত মান ও পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। ফলে মুরগির দেহে অতিরিক্ত কোলেস্টেরল, ক্যালরি ও স্যাচুরেটেড ফ্যাট জমতে পারে না। শুধু তাই নয়। ডিমে এখন আগের চেয়ে বেশি ভিটামিন ডি পাওয়া যায়। আর তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের শরীরের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে। কারণ এ উপাদানগুলো হার্ট অ্যাটাকের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। ১৯৮০’র দশক থেকে পোল্ট্রি খামারগুলোতে গম, শস্যদানা, ভেজিটেবল তেল ও উচ্চ প্রোটিনযুক্ত খাবারের মিশ্রণ তৈরি করা হচ্ছে। বৃটিশ স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, গড়পড়তায় একটি মাঝারি আকারের মুরগির ডিমে ১৯৮০ দশকের চেয়ে এখন ২৫ শতাংশ কম স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি রয়েছে। ১৯৮০ দশক ও তার আগে যে পরিমাণ ভিটামিন ডি পাওয়া যেতো, এখন সে পরিমাণ দ্বিগুণ। গবেষণায় আরও দেখা গেছে, মুরগির ডিমে ১৭৭ মাইক্রোগ্রাম কোলেস্টরেল রয়েছে। এর আগে এ পরিমাণ ২০২ মাইক্রোগ্রাম রেকর্ড করা হয়েছিল। একই সঙ্গে খাদ্য-বিশেষজ্ঞরা যা ভেবেছিলেন, ডিমে ক্যালোরির পরিমাণও তার চেয়ে কম। একটি মাঝারি আকৃতির ডিমে ৬৬ ক্যালোরি পাওয়া যায়, ৭৮ ক্যালোরি নয়।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV