ইরানের সঙ্গে গোপন লেনদেন : স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে ৩৪ কোটি ডলার জরিমানা, যুক্তরাষ্ট্রের আরেকটি সংস্থার তদন্তের মুখে পড়তে যাচ্ছে
ইরানের সঙ্গে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য গোপন করার অভিযোগে ৩৪ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে ব্রিটিশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড। সেই সঙ্গে অভিযোগ নিষমত্তির অংশ হিসেবে ব্যাংকটি এর নিউ ইয়র্ক ব্রাঞ্চে ভবিষ্যত্ লেনদেন তদারকি করতে একজন পর্যবেক্ষক বসাতেও রাজি হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ব্যাংকটি লেনদেনের তথ্য মুছে ফেলার মাধ্যমে ইরানকে অর্থ পাচার করতে সহায়তা করেছে। তবে এ বিষয়ে নিউ ইয়র্কের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা দ্য নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ফিনানশিয়াল সার্ভিসেসের (ডিএফএস) সঙ্গে সমঝোতায় পৌঁছেছে এ ব্যাংকটির কর্তৃপক্ষ।
এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আজ বুধবার শুনানি হওয়ার কথা থাকলেও সমঝোতার কারণে তা স্থগিত করা হয়েছে। ওই শুনানিতে নিউ ইয়র্কে ব্যবসার অনুমোদন কেন বাতিল করা হবে না, ডিএফএসের নোটিসের বিপরীতে যুক্তি তুলে ধরার কথা ছিল । ডিএফএসের প্রধান বেঞ্জামিন লাস্কির সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক এ ব্যাংকটির সমঝোতা হলেও ইরানের সঙ্গে অর্থ লেনদেন নিয়ে যুক্তরাষ্ট্রের আরেকটি সংস্থার তদন্তের মুখে পড়তে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড কর্তৃপক্ষ। এর আগে ডিএফএস গত ৬ অগাস্ট জানায়,স্ট্যান্ডার্ড চার্টার্ড বিধি লঙ্ঘন করে ইরানের সঙ্গে ২৫ হাজার কোটি ডলারের লেনদেন করে তার তথ্য গোপন করেছে। তখন ব্যাংকটিকে ‘শঠ প্রতিষ্ঠান’ আখ্যায়িত করে নিউ ইয়র্কে ব্যাংকটির কার্যক্রম নিষিদ্ধের হুমকি দেয়া হয়। পরে এ নিয়ে দুই পক্ষের আলোচনার পর মঙ্গলবার লাস্কি ৩৪ কোটি ডলার জরিমানায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে সমঝোতার ঘোষণা দেন। এ ব্যাপারে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়, সমঝোতার অন্য শর্তগুলো শিগগিরই সম্পন্ন করা হবে।আমার দেশ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং