৩ বছরে ভারতে ৫৮ হাজার বাংলাদেশি লাপাত্তা, প্রচুর বাংলাদেশি ভারতে গিয়ে আর দেশে ফেরে না!
অনলাইন ডেস্ক : ভারতের লোকসভায় এক আলোচনায় আজ বুধবার জানানো হয়, গত তিন বছরে ভারত থেকে ৫৮ হাজার বাংলাদেশি লাপাত্তা হয়ে গেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, প্রচুর বাংলাদেশি ভারতে গিয়ে আর দেশে ফেরে না। অবৈধভাবে দীর্ঘদিন অবস্থান করতে হয় বলে এ মানুষগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মে জড়িয়ে পড়ে। লোকসভায় দেওয়া সরকারি তথ্য অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত ৮২ হাজার ৫৮৫ জন বাংলাদেশি দেশে ফেরেনি। তাদের সবাই বৈধভাবে ভারতে গিয়েছিল। বাংলাদেশিদের দীর্ঘ সময় অবস্থান করাকে ‘আশঙ্কাজনক’ বিবেচনা করে ভারত সরকার এ ব্যাপারে তত্পরতা শুরু করে। লোকসভায় দেওয়া তথ্যে বলা হয়, ৮২ হাজার ৫৮৫ জনের মধ্যে মাত্র ২৩ হাজার ৬৫৩ জনকে খুঁজে পাওয়া সম্ভব, যাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো যাবে। বাকি ৫৮ হাজার ৯৩২ জনের ব্যাপারে কোনো তথ্য সে দেশের নিরাপত্তা বাহিনীর কাছে নেই। পার্লামেন্টে এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত জবাবে বলা হয়, ২০০৯ সালে ৩২ হাজার ৬৪৪ জন বাংলাদেশি নিজ দেশে ফেরেনি। ২০১০ সালে ২৮ হাজার ৬৬৭ জন এবং ২০১১ সালে ২১ হাজার ২৭৪ জন লাপাত্তা হয়ে গেছে। লিখিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০০৯ সালে ১০ হাজার ৬০২ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। ২০১০ সালে ছয় হাজার ২৯০ এবং ২০১১ সালে ছয় হাজার ৭৬১ জন বাংলাদেশির বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests