Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

হঠাত্ বুকে ব্যথা হলে

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: August 15, 2012 | 3:04 PM

ডা. মোড়ল নজরুল ইসলাম  : বুকের ব্যথা হলে আমাদের প্রথমে মনে হয় এটা হার্টের ব্যথা কিনা। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সব বুকের ব্যথা হার্টের ব্যথা নয়। বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. অনুপ কুমার শাহ-এর মতে, বুকে ব্যথা হলে হার্টের ব্যথা হবে এমন নয়। বেশিরভাগ ক্ষেত্রে এসিডিটির কারণে বুকে ব্যথা হয়। এমনকি অনেক সময় মাংস পেশীর ব্যথাও হার্টের ব্যথার মত মনে হয়। বুকে কাশি থাকলেও ব্যথা হতে পারে। আর এধরনের বুকের ব্যথা রোগী বাইরে থেকে অনুভব করতে পারে। তবে হার্টের ব্যথা সাধারণত বুকের ব্যথা থেকে সম্পূর্ণ ভিন্নতর হয়। হার্টের ব্যথা হলে বুকে তীব্র ব্যথা থাকে এবং এ ব্যথা বুকের মাঝখানে ঘনীভূত থাকে। বুক চেপে ধরে। অনেক ক্ষেত্রে এ বুকের ব্যথা ঘাড় ও হাত বরাবর সম্প্রসারিত হতে পারে। পাশাপাশি হার্টের ব্যথাজনিত কারণে বুকে ব্যথা হলে শরীর ঘেমে যায় ও অস্থির লাগে। রোগীর শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়। বিশেষজ্ঞদের মতে, বুকে এধরনের ব্যথা হলে কোন অবস্থাতেই বাড়িতে চিকিত্সা দেয়া উচিত নয়। রোগীকে দ্রুত হাসপাতালে নিতে পারলে বেশিরভাগ ক্ষেত্রে সুফল পাওয়া যায়। মনে রাখতে হবে, হার্ট এ্যাটাকজনিত বুকের ব্যথা হলে রোগীকে যত দ্রুত হাসপাতালে নেয়া যাবে ততই ভালো। অন্যথায় যে কোন সময় বিপর্যয় ঘটে যাবার সম্ভাবনা থাকে। তাই বুকের ব্যথা  অবহেলা   করবেন না।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV