Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

চরম প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে বাংলাদেশ,ফিলিপাইন, মিয়ানমার, ভারত ও ভিয়েতনাম: মৌসুমী ঝড় ও বন্যায় আক্রান্ত হতে পারে বিস্তীর্ণ অঞ্চল

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: August 16, 2012 | 10:56 AM

 ডেস্ক: বাংলাদেশ, ফিলিপাইন, মিয়ানমার, ভারত ও ভিয়েতনাম জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে দাঁড়িয়ে। বিশ্বের ১০টি সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ-প্রবণ দেশের তালিকায় এশিয়ার এ দেশগুলো স্থান পেয়েছে। মৌসুমী ঝড় ও বন্যায় আক্রান্ত হতে পারে দেশগুলোর বিস্তীর্ণ অঞ্চল। আর প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিকাশমান অর্থনীতি। অ্যাটলাসের ন্যাশনাল হ্যাজার্ড রিস্ক সেন্টারের নতুন এক রিপোর্টে এ তথ্য বেরিয়ে এসেছে। জাপান, যুক্তরাষ্ট্র, চীন, তাইওয়ান ও মেক্সিকো প্রাকৃতিকভাবে সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশের তালিকায় থাকলেও, সে পরিস্থিতি সামাল দেয়ার মতো উন্নত অর্থনৈতিক অবকাঠামো, সরকারিভাবে দৃঢ় ব্যবস্থাপনা পদ্ধতি, দুর্যোগ মোকাবিলার যথাযথ প্রস্তুতি ও আনুষঙ্গিক ব্যবস্থা রয়েছে তাদের। প্রাকৃতিক দুর্যোগ এশিয়ার দেশগুলোতে সামাজিক অস্থিতিশীলতা, খাদ্য নিরাপত্তা, দুর্নীতি ও এমনকি রাজনৈতিক অস্থিরতার জন্ম দিতে পারে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV