ছেলেদের হাত ধরে ঈদগাহে যেতে পছন্দ করতেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ

গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নুহাশপল্লীতে আজ বৃহস্পতিবার বাদ আসর মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তাঁর স্বজনেরা যোগ দিয়েছেন। তাঁদের সঙ্গে যোগ দেন লেখকের চার শতাধিক ভক্ত। ইফতার মাহফিলের আগে সাংবাদিকদের মেহের আফরোজ শাওন বলেন, রোজার মাসটা হুমায়ূন খুব পছন্দ করতেন। রোজার মাসে আয়োজন করে সবাইকে নিয়ে ইফতার করাটাই তাঁর পছন্দের ছিল। যখন নুহাশপল্লীতে শুটিং চলত, তখনো তিনি সবাইকে নিয়ে একসঙ্গে ইফতার করতেন। শাওন আরও বলেন, ‘ঈদের দিন ছেলেদের হাত ধরে ঈদগাহে যাওয়াটা তাঁর খুবই পছন্দের ছিল। এবার ঈদে সেই দৃশ্যটা আমি অনেক মিস করব। বরাবরই হুমায়ূন আহমেদ পোশাকের ব্যাপারে উদাসীন ছিলেন। তবে ঈদের দিনে বাবা-ছেলেরা একই রকম পাঞ্জাবি পরে ঈদগাহে যেতেন। বিশেষ করে সাদার মধ্যে নীল রঙের কাজ করা পাঞ্জাবি ছিল তাঁর পছন্দের।’ শাওন আরও জানান, ‘এবারের ঈদ নুহাশপল্লীতেই করা হবে, সে জন্য ঈদের আগের দিনই নুহাশপল্লীতে চলে আসব।’ প্রথমে ইফতারে নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ ও নুহাশ আহমেদের যাওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ অসুবিধার কারণে তাঁরা ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, ইফতার মাহফিলে হুমায়ূন স্যারের প্রথম পক্ষের ছেলেমেয়েরা এবং মা ও ভাইয়েরাও অংশ নেননি। হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের আহ্বায়ক গাজীপুরের আইনজীবী নুরুল আমিন জানান, স্মৃতি সংসদ ও গাজীপুরবাসীর উদ্যোগে ওই আয়োজন করা হয়েছে। বাদ আসর থেকে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া শুরু হয়। পরে ইফতারের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। ইফতার মাহফিলে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন ছাড়াও তাঁর মা সাংসদ তহুরা আলী, অন্যপ্রকাশের নির্বাহী পরিচালক মাজহারুল ইসলামের স্ত্রী তানজিনা রহমান ও দুই সন্তান ওই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। গত ৯ আগস্ট নুহাশপল্লীতে হুমায়ূন আহামেদ স্মৃতি সংসদ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এ সময় নোভা, শীলা, বিপাশাসহ তাঁদের স্বজনেরাও উপস্থিত ছিলেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি আইনজীবী এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে গাজীপুরের পিপি নুরুল আমিনকে আহ্বায়ক করে হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের নয় সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।গাজীপুর প্রতিনিধি,প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests