যে টয়লেটে পানি লাগবে না
ডেস্ক: উন্নত বিশ্বের জন্য এবার সৌরশক্তিচালিত টয়লেটে বিনিয়োগ করছেন যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার ও মাইক্রোসফটের প্রধান বিল গেটস। এ প্রযুক্তিতে যে টয়লেট নির্মিত হবে তাতে ব্যবহার করতে হবে খুব সামান্য পানি অথবা পানি দরকারই হবে না। নতুন এ ধরনের টয়লেট তৈরির কাজ করছে অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। গত বছর এই ফাউন্ডেশন উন্নত বিশ্বের ৮টি বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত টয়লেট তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দেন। তারা বলেন, এ টয়লেট হবে নিরাপদ, সামর্থ্যের মধ্যে এবং এর ময়লাকে ব্যবহার করে শক্তি উৎপাদন করা হবে। কিন্তু পানি, বিদ্যুৎ ও সেপটিক ব্যবস্থা ছাড়া কোন টয়লেট কেমন হবে তা নিয়ে বিজ্ঞানীরা এক গোলকধাঁধায় পড়ে যান। প্রফেসর মাইকেল হফম্যানের নেতৃত্বে অবশেষে ওই ৮টি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি টয়লেটের ডিজাইন করেছেন। এ থেকে হাইড্রোজেন গ্যাস ও বিদ্যুৎ উৎপন্ন হয়। এ ডিজাইনটি করে তারা ১ লাখ ডলার পুরস্কার জেতেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests