Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের আবেদন গ্রহণ শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: August 16, 2012 | 6:07 PM

ইব্রাহিম চৌধুরী, নিউইয়র্ক : বৈধ অভিবাসনের জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের আবেদনপত্র বিতরণ ও জমাদান বুধবার থেকে শুরু হয়েছে। নিউইয়র্ক, শিকাগো, ক্যালিফোর্নিয়া, নিউজার্সিসহ অভিবাসীবহুল নগরে প্রথম দিনই আবেদন সংগ্রহকারীদের উপচে পড়া ভিড় ছিল।
এই আবেদন গৃহীত হলে প্রায় ১৭ লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে অবস্থান ও কাজের সাময়িক সুযোগ পাবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে অল্পবয়সী অভিবাসীদের অস্থায়ী ভিত্তিতে বৈধতা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে গত জুনে এক নির্বাহী আদেশ দেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে অভিবাসন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
রিপাবলিকান পার্টির প্রেসিডেন্টপ্রার্থী মিট রমনি সংস্কার উদ্যোগের বিরোধিতা করে বলেন, প্রেসিডেন্টের নির্বাহী আদেশে অভিবাসন সমস্যার স্থায়ী কোনো সমাধান হবে না।
অভিবাসন নিয়ে বিভক্ত মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে ওবামার জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী, বৈধ কাগজপত্র ছাড়া ১৬ বছর বা আরও কম বয়সে যুক্তরাষ্ট্রে আসা অবৈধ অভিবাসীরা বৈধতার জন্য আবেদন করতে পারবে। তবে আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে। এ ছাড়া আবেদনকারীকে টানা পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসের প্রমাণ দেখাতে হবে। আবেদনকারীকে শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকার প্রমাণ বা মার্কিন শিক্ষা সমাপনীর সনদ অথবা মার্কিন সেনাবাহিনীতে কাজ করার প্রমাণ দিতে হবে। লঘু ও মারাত্মক অপরাধের জন্য সাজা পাওয়া ব্যক্তিরা আবেদনের অযোগ্য বিবেচিত হবে। আবেদনকারীর আঙুলের ছাপ যাচাই করা হবে। আবেদনপত্রের সঙ্গে ফি হিসাবে অফেরতযোগ্য ৪৬৫ ডলার জমা দিতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ