Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপল আইফোন ৫, আইওএস ৬: সংযোজিত থাকছে কিছু নতুন বৈশিষ্ট্য

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: August 17, 2012 | 11:48 AM

ডেস্ক: বিশ্বখ্যাত ইলেক্ট্রনিকস সংস্থা অ্যাপল আগামী ১২ই সেপ্টেম্বর আইফোন ৫, আইওস ৬ ও একটি নতুন নেক্সট জেনারেশন আইপড টাচ বাজারে ছাড়তে পারে। ২০১১ সালের আগে অ্যাপল বরাবরই গ্রীষ্মের দিকে আইফোন বাজারে ছাড়তো। অন্যদিকে আইপড ছাড়ার সময় হিসেবে বেছে নিতো শরৎকালকে। তবে সে পরিকল্পনা থেকে গত বছর সরে আসে সংস্থাটি। কারণ গত বছর অক্টোবরের দিকে আইফোন ৪এস বাজারে ছাড়ে অ্যাপল। এ বছরও একই সময়সূচী অনুসরণ করে বাজারে ছাড়া হতে পারে আইওস ৬। নতুন এ ভার্সনের অপারেটিং সিস্টেমে সংযোজিত থাকছে আরও কিছু নতুন বৈশিষ্ট্য। গুগল ম্যাপের পরিবর্তে সংযুক্ত হবে অ্যাপলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ম্যাপিং সফটওয়্যার। একই সঙ্গে আইক্লাউডে যোগ হচ্ছে নতুন কিছু বৈশিষ্ট্য। ক্লাউডে সংযোজিত হচ্ছে বিভিন্ন ডকুমেন্ট। আর তাতে নতুন অ্যাপ্লিকেশন হিসেবে যোগ হচ্ছে পেজ, কীনোট, নাম্বার। ক্যালেন্ডার ও কন্টাক্ট আরও আপগ্রেড আকারে আসছে। অনলাইন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আইফোনের নতুন অপারেটিং সিস্টেমে থ্রিজি নেটওয়ার্কের সঙ্গে এবার যুক্ত হচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় ফ্রি ভিডিও চ্যাটিং অ্যাপ্লিকেশন ফেইসটাইমও। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে নতুন অ্যাপ্লিকেশন পাসবুক। এ সফটওয়্যারটিতে বিমানের টিকেট বুকিংয়ের সুবিধা রয়েছে। সরিয়ে ফেলা হয়েছে ইউটিউব। অবশ্য অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে নেয়া যাবে ইউটিউব। অ্যাপল ব্যবহারকারীরা মুখিয়ে রয়েছেন অ্যাপলের নতুন পণ্যগুলো বাজারে আসার অপেক্ষায়।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV