Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

সূর্য না-ডোবা দেশে ইফতার: ২০ ঘণ্টারও বেশি পানাহার থেকে বিরত থাকতে হয়

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: August 18, 2012 | 5:18 AM

অনলাইন ডেস্ক : বিশ্বের এমন কিছু অঞ্চল রয়েছে, যেখানে সাধারণ মানুষের পক্ষে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় না। সেখানকার মানুষ ইফতারের সময় ঠিক করবে কীভাবে? স্থানীয় সময়, মক্কা-মদিনার সময়, নাকি পার্শ্ববর্তী কোনো মুসলমান দেশের সময় ধরে? উত্তর ফিনল্যান্ডের রোভানেইমি এমনই এক শহর। রাজধানী হেলসিংকি থেকে ৮৩০ কিলোমিটার দূরে সুইডেন সীমান্তের কাছের এ শহরে বাস করছেন বেশ কিছু বাংলাদেশি মুসলমান। সেখানে রোজা রাখছেন তাঁরা। কিন্তু ইফতারের সময় নির্ধারণ করতে গিয়ে তাঁদের পড়তে হচ্ছে বেকায়দায়। বিশ্বের অন্যান্য মুসলমানের মতো আল্লাহর সন্তুষ্টি অর্জনে এক মাস রোজা রেখেছেন রোভানেইমির মুসলমানেরাও। এক মাসের রোজা পালনে সুবহেসাদেকের আগে সেহির খেয়ে সূর্যাস্তের সময় ইফতারি করেন তাঁরা। কিন্তু এ সময় নির্ধারণ করতে গিয়ে রোজাদারদের দ্বিধায় পড়তে হয়। কারণ, এ শহরে গ্রীষ্মের সময় সারা দিনই সূর্যের আলো থাকে। রোভানেইমিতেই রোজা রাখছেন বাংলাদেশি শিক্ষার্থী শাহ জালাল মিয়া মাসুদ (২৮)। বাংলাদেশ থেকে পাঁচ বছর আগে তথ্য ও প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করতে সেখানে যান তিনি। দিনের হিসেবে প্রায় ২১ ঘণ্টা তিনি পানাহার থেকে বিরত থাকেন। ইফতার কখন? এ প্রশ্ন শুনে হাসেন মাসুদ। তাঁর উত্তর, ‘এখনো তো সূর্যাস্ত হয়নি। সব সময় একই রকম মনে হয়। দিগন্তে সব সময় সূর্য থাকায় ইফতারির সঠিক সময় নির্ধারণ কঠিন হয়ে পড়ে। সন্ধ্যা পেরিয়ে এখন রাজ ১১টা বাজে। সূর্য এখন দিগন্তের আড়াল হয়ে আকাশ গাঢ় নীল হয়েছে, তাই এখন ইফতারের সময় হিসেবে ধরে নিচ্ছি।’ এভাবেই সন্ধ্যা হতে না-হতে আবার পাঁচ ঘণ্টার মধ্যেই সূর্য উঠে যাবে। মাসুদ বলেন, ফিনল্যান্ডের সময় অনুসরণ করে রোজা রাখা কঠিন। স্থানীয় ইমাম ও উত্তর ফিনল্যান্ডের ইসলাম সোসাইটির প্রেসিডেন্ট আবদুল মান্নান জানান, রোভানেইমিতে রোজার সময় নির্ধারণ করতে দক্ষিণ ফিনল্যান্ডের সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় হিসাব কষে বের করা হয়। রোজার সময় নির্ধারণে দুটি পদ্ধতি প্রচলিত রয়েছে। মিসরীয় পদ্ধতি অনুসারে, যদি দিন দীর্ঘ হয়, অর্থাত্ ১৮ ঘণ্টার বেশি হয়, তখন মক্কা বা মদিনার সময় বা পার্শ্ববর্তী মুসলিম দেশের সময় অনুসরণ করা যেতে পারে। আরেকটি পদ্ধতি হচ্ছে সৌদি আরবের। এ পদ্ধতি অনুসারে, দিন ছোট বা বড় যা-ই হোক না কেন, স্থানীয় সময় অনুসরণ করতে হবে। আবদুল মান্নান জানান, উত্তর ফিনল্যান্ডের অধিকাংশ মুসলমান রোজা রাখতে মক্কার সময় অনুসরণ করেন। অনেকে পাশের মুসলিম দেশ হিসেবে তুরস্কের সময়ও অনুসরণ করেন। ঢাকা থেকে ছয় বছর আগে উত্তর ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড যান নাফিসা ইয়াসমিন। সেখানকার বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন তিনি। ইয়াসমিন বলেন, রোজার জন্য সময় নির্ধারণ করা এখানে অনেক কষ্টের। সেখানে প্রথমবার রোজা রাখার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি আরও বলেন, ‘ফিনল্যান্ডের স্থানীয় সময় মেনে ইফতার করতে গিয়ে ২০ ঘণ্টারও বেশি পানাহার থেকে বিরত থাকতে হয়েছে। পরে আমি মক্কার সময় অনুসরণ করার সিদ্ধান্ত নিই।’ ইয়াসমিন বলেন, রোভানেইমিতে ইফতারের সময়ের সমস্যা ছাড়াও এখানে হালাল খাবারের দোকান নেই বললেই চলে। নিকটবর্তী শহর বলতে ‘অউলু’। তা-ও ৩০০ কিলোমিটার দূরে। বিকল্প হচ্ছে সুইডেনের সীমান্তের লালেয়া শহর। সেখানে গাড়িতে করে যেতে-আসতে ছয় ঘণ্টা লাগে। পুরো রোজার মাসের হালাল খাবার সংগ্রহের জন্য সেখানেই যেতে হয়। ফিনল্যান্ডের উত্তরের শহরগুলোতে শরণার্থীদের আশ্রয় দেয় দেশটি। সারা বিশ্ব থেকে অনেক মুসলমান ফিনল্যান্ডের এ অঞ্চলে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়, বিশেষ করে সোমালিয়া, ইরাক ও আফগানিস্তানের মানুষ। ২০০১ সাল থেকে প্রতিবছর ৭৫০ জন শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে ফিনল্যান্ডের সরকার। নতুন শরণার্থীদের রোভানেইমির মতো উত্তরের শহরগুলোয় পাঠানো হয়।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV