বৃটেনে বিচারকের রায়ে ভেঙে গেল বাংলাদেশী যুবতীর বিয়ে
ডেস্ক: বৃটেনে বিচারকে রায়ে ভেঙে গেল বাংলাদেশী এক যুবতীর বিয়ে। যাকে নিয়ে তিনি এতদিন ঘরসংসার করেছেন সেই স্বামী এখন তার কাছে অচেনা। তার সঙ্গে তিনি আর সংসার করতে পারবেন না। পারিবারিকভাবে জোর করে বিয়ে দেয়া হয়েছিল বাংলাদেশী বংশোদ্ভূত এক যুবতীকে। তার নাম, ঠিকানা জানা যায়নি। কিন্তু আদালত সেই বিয়েকে বাতিল বলে রায় দিয়েছেন। ওই যুবতী বিকলাঙ্গ ও তার রয়েছে শিক্ষায় অনেক সমস্যা। তার পিতা-মাতা তাকে নিয়ে বাংলাদেশে এক যুবকের সঙ্গে বিয়ে দেয়, যাতে সে তার স্বামীকে নিয়ে যুক্তরাজ্যে বসবাস করতে পারে। জানা গেছে, তার স্বামী তারই এক কাজিন। এ বিষয়টি আদালতে ওঠার পর শুনানি হয়। অবশেষে বিচারপরিত পার্কার রায় দেন, যেহেতু ওই যুবতীর মধ্যে বিয়ে কি জিনিস এমন কোন ধারণা নেই, তাই তার বিয়েকে ইংল্যান্ডে বাতিল বলে গণ্য হবে। এ সময় ওই যুবতীর পরিবার আদালতে আর্জি তোলে। তারা বলে, তার মতেই বিয়ে হয়েছে। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য গালফ টুডে। এতে বলা হয়, ২০০৩ সালে ওই যুবতীকে বিয়ে করাতে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। সে সময় তাকে তার এক কাজিনের সঙ্গে বিয়ের বন্দোবস্ত করা হয়। বরকে ইংল্যান্ডে গিয়ে বসবাসের শর্ত বরপক্ষ মেনে নেয়। এরপরই তাদের বিয়ে হয়। বর-কনে বিয়ে শেষে ফিরে যায় ইংল্যান্ডে। কিন্তু সে খবর স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে চলে যায় পুলিশের কাছে। পুলিশ গিয়ে তাতে তদন্ত করে। তারা বিষয়টি আদালতের নজরে নেয়। তখন ওই যুবতীর পিতামাতা বলেন, তাদের মেয়ে বিকলাঙ্গ। তার চলাফেরায় নিরাপত্তা নেই। তাই তারা তাকে একটি নিরাপত্তা দেয়ার চেষ্টা করেছেন। তাকে বিয়ে দিয়ে তার স্বামীকে ইংল্যান্ড নিয়ে গিয়েছেন। তবে কোন যুক্তিই শেষ পর্যন্ত ধোপে টেকেনি। বিচারক ওই বিয়েকে বাতিল ঘোষণা করেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests