Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর, ঈদ জামায়াতে প্রবাসীদের ঢল

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: August 19, 2012 | 8:24 PM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর । সাপ্তাহিক ছুটির দিন রবিবারে  হওয়ায় এবারের ঈদ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে বারতি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে । ঈদ জামায়াত গুলোতে নেমেছে প্রবাসীদের ঢল। উত্তর আমেরিকার নিউইয়র্ক, নিউজার্সী, ওয়াশিংটন সহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগন স্বপরিবারে নুতন সাজে সজ্জিত হয়ে নিকটস্থ মসজিদগুলোতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। যুক্তরাষ্ট্রে এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হয়। আবহাওয়া ভাল থাকায় অধিকাংশ ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে খোলা আকাশের নিচে। নিউইয়র্কে উল্লেখযোগ্য ঈদ জামায়াত গুলোর মধ্যে : সকাল সাড়ে ৮টায় নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে ব্রঙ্কসের ওভাল পার্কে বিশাল জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে সমবেত মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানান। পার্কচেস্টার জামে মসজিদে সকাল সাড়ে ৮ টা, সকাল সাড়ে ৯ টা এবং সকাল সাড়ে ১০ টায় ৩ টি জামায়াত অনুষ্ঠিত হয়। ড. এ কে আবদুল মোমেন পার্কচেস্টার জামে মসজিদেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানান। জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে জ্যামাইকা হাইস্কুল মাঠে সকাল ৯ টায়, একই সময়ে জ্যাকসন হাইটস মোহম্মদী সেন্টারের সামনের জামায়াত, এস্টোরিয়ার শাহজালাল মসজিদের জামায়াত অনষ্ঠিত হয়। এস্টোরিয়া আল্ আমিন মসজিদ ৩৬ ষ্ট্রীটে ৩৬ এভিনিউ ২টা জামাত হয় যথাক্রমে ৮টায় ও ৯টায়, উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে ৮টা, ৯টা এবং ১০টায়। ম্যানহাটন আসসাফা ইসলামিক সেন্টার ডাউন টাউন ম্যানহাটন সারা ডি রুজভেল্ট পার্কে সকাল ৯টায়, ইষ্ট এলমহাষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার এ গারমান প্লে গ্রাউন্ড এ, ২৫ এভেনিউ ৮৪ ও ৮৫ ষ্ট্রীট সকাল ৯টায়, জ্যামাইকা দারুল সালাম মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্টিত হয় প্রথম জামাত ৮টায়, ৯টয়া ও শেষ জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্হা করা হয় ১০টায়। ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টারে ঈদের একটি জামাত অনুষ্টিত হয় সকাল ৮:৩০টায়। ব্রুকলীন বায়তুল জান্নাহ মসজিদের ঈদের জামাত হয় এভিনিউ সি-র উপরে (ইষ্ট সেকেন্ড ও ম্যাকডোনাল্ড এভিনিউর মাঝে) সকাল ৯ টায়। মসজিদ আবু হোয়ারয়ার উদ্যেগে ঈদের জামাত খোলা মাঠে অনুষ্টিত হয় সকাল ৯টায়। ওজনপার্কের আল-আমান মসজিদ খোলা মাঠে (গ্রীনমোর ও পিটকিন এভিনিউ) জামায়াত অনুষ্টিত হয়। এছাড়া নিউইয়র্কে আরো বেশ কটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।

নিউজার্সীর পেটারসনে খোলাআকাশের নিচে ঈদের ২টি  বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে

নিউজার্সীর পেটারসনে মুসলিম উম্মহার শান্তি সমৃদ্ধি কামনায় খোলা আকাশের নিচে  ঈদের ২টি বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে । সকাল সাড়ে ৮টায়  পেটারসন জাললাবাদ জামে  মসজিদে  এর সার্বিক ব্যবস্থাপনায় জন এফ কেনেডী হাইস্কুল মাঠে বিশাল জামায়াত অনুষ্ঠিত হয় । একই সময়ে  পেটারসনের মসজিদ আল-ফেরদৌসে পাবলিক স্কুল ফাইভ এর পার্কীং লটে আর একটি বিশাল জামাত অনুষ্ঠিত হয় ।

নিউজার্সীর আটলাণ্টিক সিটির মসজিদে আল-হেরায় ঈদুল ফিতরের বিশাল ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়

নিউজার্সীর আটলাণ্টিক সিটিতেও ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয় মসজিদে আল-হেরায়। বাংলাদেশীদের বৃহত্তম এই নামাজে প্রায় সহস্রাধিক মুসলমান একত্রে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। আটলাণ্টিক সিটির মুসলমানদের উদ্দেশ্য শুভচেছা বক্তব্য দেন আটলাণ্টিক সিটিরর মেয়র লরেনজো লেংফোর্ড।

ভার্জিনিয়ায় ঈদুল ফিতরের বিশাল ঈদ জামায়াত অনুষ্ঠিত

ওয়াশিংটন ডিসি: ভার্জিনিয়ার একমাত্র বাংলাদেশী মসজিদ আর্লিংটনের বায়তুল মোকারমে রবিবার পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাতের আয়োজন করা হয়েছে। জামাত  তিনটি সকাল ৮টা, ৯টা ও ১০টায় অনুষ্ঠিত হয়। ভার্জিনিয়ার ম্যানাসাস্থ দার আল নুর মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এই তিনটি জামাত রোববার সকাল ৭টা, ৮টা ও ৯ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন ডিসির ইসলামিক সেন্টারে সকাল ১০ ঘটিকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ষ্প্রিংফিল্ডের দারুল হুদা মসজিদ ওয়াটার ফোর্ড মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতরের পরপর ৪টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতগুলো সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা, ১০টা ও ১১টায় অনুষ্ঠিত হয়। ভার্জিনিয়ার ফলস্চার্চের দারুল হিজরা মসজিদে পবিত্র ঈদুল ফিতরের পরপর ৫টি জামাত অনুষ্ঠিত হয়। এই ৫টি জামাত সকাল ৭টা, ৮টা, সাড়ে ৯টা, ১১টা ও ১২টায় অনুষ্ঠিত হয়। অনেকটা ভোরেই মুসলিম পরিবারের সদস্যরা নানা রঙের পাজামা পাঞ্জাবি শাড়ী সালওয়ার কামিজ পরে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য দল বেঁধে নিকটস্থ মসজিদে হাজির হয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অন্যের সাথে আলিঙ্গনের মাধ্যমে পবত্রি ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সবাই দল বেঁধে আতœীয় স্বজনের বাড়ীতে ছুটে যান। নানা রকম স্বুসাদু খাবার খেয়ে নিজেদের রসনা মিটান। এছাড়া ছোট ছোট ছেলেমেয়েরা ঈদের বকশিস সংগ্রহ করেন মহা উৎসব আর আনন্দের সাথে। নামাজ শেষে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এসব ঈদের  জামায়াত গুলোতে স্থানীয় রাজনীতিক, সমাজসেবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ  প্রবাসের সকল শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV