Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

৭ বছর বয়সী রোজাদার, ৩০টি রোজা পালন করে বিস্ময়ের সৃষ্টি করেছে

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: August 19, 2012 | 8:30 PM

 ডেস্ক : মাত্র ৭ বছর বয়সী আহমেদ মাদানি। এত্ত ছোট একটি শিশু এবার পুরো ৩০টি রোজা পালন করে বিস্ময়ের সৃষ্টি করেছে। তাকে নিয়ে মুসলিম বিশ্বে প্রচুর লেখালেখি। আহমেদ মাদানি ভারতীয়। পিতামাতার সঙ্গে তার বসবাস সৌদি আরবের আজমানে। তাকে নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন গালফ নিউজ। এতে বলা হয়েছে, তার পিতার নাম মাহমুদ মাদানি। তিনি বলেছেন, আমার বড় মেয়ে আমিনা (১১) ও হুমায়রা (৯)কে রোজা রাখতে দেখে আহমেদও উদ্বুদ্ধ হয়। গত তিন বছর ধরেই সে রোজা রাখছে। গত বছর সে রোজা রাখা শুরু করলে তার মা তাকে বাধা দেন ৫ম দিনে। কারণ, তার মা ছেলের স্বাস্থ্যের কথা ভেনে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে এবার যখন সে একে একে সব রোজা রাখা শুরু করে তখন পরিবারের সবাই তাকে নিয়ে ভয়ে ছিল। সে কি সব রোজা রাখতে পারবে! প্রথমে আমরা ভেবেছিলাম সে কয়েকটা রোজা করার পরই রোজা ভঙ্গ করবে। কিন্তু সে চমকে দিল আমাদের। আমরা তাকে বোঝাতে লাগলাম- তুমি আর রোজা রেখ না। তুমি ছোট্ট। তুমি সব রোজা রেখ না। কিন্তু সে আমাদের কথা শুনলো না। রোজা রেখে সে কখনও ক্ষুধার কথা, ক্লান্ত হওয়ার কথা বলেনি। আহমেদ মাদানির মা বলেন, তার ছেলে নিত্যদিন রুটিন অনুসরণ করে চলে। কোন অভিযোগ ছাড়া চলে তার দিনকাল। তিনি বলেন, স্বাভাবিক দিনে আমার এই ছেলে ৭ বছর বয়সী অন্য বাচ্চাদের মতো সে বার বার খাবার চেয়ে খেয়ে নে। কিন্তু রোজা রেখে এমন কোন কথা তার মুখে ছিল না। এতে তার পিতার মধ্যে সন্দেহ হলো তার ছেলে বুঝি লুকিয়ে লুকিয়ে খায়। তার ওপর তাই নজর রাখলেন তিনি। কিন্তু তিনি দেখলেন তিনিই ভুল। আহমেদ কিছুই খাচ্ছে না। এ বিষয়ে আহমেদকে জিজ্ঞেস করলে সে বলেÑ আমি আমার বোনদের দেখে রোজা রাখছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমি যেন আগামী বছর সবগুলো রোজা রাখতে পারি।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ