Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

শতবর্ষীর বিশ্বভ্রমণ, গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: August 19, 2012 | 8:39 PM

সাবুরো সোহচি

গণপরিবহনে চড়ে বিশ্বভ্রমণের কৃতিত্ব হয়তো অনেকেরই রয়েছে। কিন্তু একই কাজ করেও জাপানের ফুকুওকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস (চাকরি থেকে অবসর গ্রহণের পরও যাঁর পদ এবং পদবি অক্ষুণ্ন থাকে) সাবুরো সোহচি অন্যদের চেয়ে ব্যতিক্রম। তাঁর কৃতিত্ব রীতিমতো বিস্ময়কর ও অনন্য। বিরল কীর্তি হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সম্প্রতি তাঁর নাম উঠেছে। বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে গণপরিবহনে চড়ে সম্প্রতি বিশ্বভ্রমণ শেষে জাপান ফিরে এসেছেন সাবুরো সোহচি। ৯৯ বছর বয়সে বিশ্বভ্রমণে তিনি বের হন। দুঃসাহসিক এই ভ্রমণ শেষে নিজ দেশে যখন সাবুরো সোহচি ফিরে আসেন, তখন তাঁর বয়স ১০৬ বছর! দীর্ঘ ভ্রমণ শেষে শতবর্ষী সাবুরো সম্প্রতি জাপান ফিরেছেন। দেশে ফেরার পথে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুকুওকা বিমানবন্দরে ভক্তরা তাঁকে অভিনন্দন জানান। বিমানবন্দরে প্রবীণ এই অধ্যাপক বলেন, ‘আমি আরও অনেক দিন বেঁচে থাকতে চাই।’ গত বৃহস্পতিবার নিজের ১০৬তম জন্মদিন পালন করেছেন সাবুরো সোহচি। জন্মদিনে নিজের অসামান্য অর্জন ও দীর্ঘ জীবনরহস্য সম্পর্কে তিনি বলেন, ‘আমার সারা জীবনে আমি কখনোই বলিনি—আমি ক্লান্ত।’ এএফপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV